বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সিনেমা ফ্লপ হওয়ায় পারিশ্রমিক ফেরত দিতে চেয়েছিলেন অক্ষয়
/ ৬৫ দেখা হয়েছে
বার : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। অভিনেতা নিজেই জানিয়েছেন, মা অরুণা ভাটিয়ার মৃত্যুর পর থেকে তার সময়টা খারাপ যাচ্ছে। একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তাকে নিয়ে নানা আলোচনা চলছে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন আছে, অক্ষয় অভিনয়ের চেয়ে ব্যবসাকে বেশি গুরুত্ব দেন এবং প্রযোজকের লোকসান নিয়ে তার তেমন মাথাব্যথা নেই। তবে অক্ষয়ের সঙ্গে একতা কাপুরের অভিজ্ঞতা একেবারে ভিন্ন। একতার ৩১ বছরের কর্মজীবনে নাকি এমন অভিজ্ঞতা হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে একতা কাপুর জানান, নিজের ৩১ বছরের ক্যারিয়ারে অক্ষয়ের মতো পেশাদার অভিনেতা তিনি খুব কমই দেখেছেন। অক্ষয়কে নিয়ে ২০১৩ সালে নির্মিত ‘ওয়ানস আপন আ টাইম ইন মুম্বাই দোবারা’ ছবির অভিজ্ঞতা শেয়ার করে ঘটনার স্মৃতিচারণ করেন একতা। সিনেমাটির প্রথম কিস্তি সুপারহিট হলেও অক্ষয়ের সিক্যুয়েলটি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। ৮৫ কোটি রুপি বাজেটের ছবিটি মাত্র ৯৩ কোটির ঘর পর্যন্ত পৌঁছতে পেরেছিল। একতা বলেন, ছবিটি প্রত্যাশা অনুযায়ী সফল না হওয়ায় অক্ষয় কুমার নিজের পারিশ্রমিকের চেক ফেরত দিতে তার কাছে এসেছিলেন। তার ভাষায়, ‘মানুষটা তার পুরো পারিশ্রমিক ফিরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু আমি নেইনি।’ তিনি আরও জানান, ‘তখন তাকে বলেছিলাম যে, এই টাকা আমার চাই না। বরং ভবিষ্যতে আমার সঙ্গে আরেকটি সিনেমা করে দিও, তাহলে এর চেয়ে দ্বিগুণ আয় করতে পারব।’ একতার মতে, সাধারণত সিনেমা ব্যর্থ হলে শিল্পীরা দায় নিতে চান না, কিন্তু অক্ষয় কুমার ব্যতিক্রম। তার এই পেশাদারিত্ব ও সততায় মুগ্ধ হয়ে তিনি বলেন, ‘আমার ৩১ বছরের দীর্ঘ কর্মজীবনে কোনো অভিনেতা এমনটা করেননি।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ