বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

তানজিন তিশার চড় খেয়ে লাইভে এসে অভিনেত্রীর কান্না, প্রকাশ হলো সেই নাটক
/ ৭৩ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ ঈদ উপলক্ষে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নাটক ‘পুতুলের বিয়ে’ অবশেষে ইউটিউবে মুক্তি পেয়েছে। নাটকটির শুটিং চলাকালে ঘটে যাওয়া এক ঘটনাকে ঘিরে আগে থেকেই তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ ওঠে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। এমনকি একপর্যায়ে লাইভে এসে কান্নাও করতে দেখা যায় তাকে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। তবে সেই সময় তানজিন তিশা এবং নাটকের নির্মাতা রাফাত মজুমদার রিংকু দাবি করেন, সহশিল্পীকে তিশা আঘাত করেননি, যা কিছু করেছেন তা চরিত্রের সঙ্গে মিশে গিয়ে গল্পকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। কারণ ‘পুতুলের বিয়ে’ নাটকে তিশা অভিনয় করেছেন মানসিকভাবে অসুস্থ এক তরুণীর চরিত্রে। সেই চরিত্র বাস্তব করে তুলে ধরতেই সহশিল্পী আঘাত করেছেন, যা ছিল গল্পের একটি দৃশ্য। ‘পুতুলের বিয়ে’ নাটকে তিশা অভিনয় করেছেন মানসিকভাবে অসুস্থ এক তরুণীর চরিত্রে। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতেই কিছু দৃশ্যে এমন তীব্রতা দেখানো হয়েছে বলে তাদের দাবি।
যদিও তখন অনেকেই এই ব্যাখ্যা মেনে নিতে পারেননি। তবে বিতর্কের জেরে নাটকটি নিয়ে দর্শকের কৌতূহল বেড়েই যায়। অবশেষে ইউটিউবে প্রকাশের পর নাটকটি দ্রুত ভিউ বাড়াচ্ছে এবং দর্শকের আগ্রহও চোখে পড়ার মতো। নাটকটির গল্প লিখেছেন আহমেদ তাওকীর। এতে তানজিন তিশার পাশাপাশি অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মীর রাব্বি, সামিয়া অথৈ, মোমেনা চৌধুরী, মাসুদ মহিউদ্দিন ও মজুমদার শিমুল। নাটকটি প্রকাশ পেয়েছে ধুপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ