বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
/ ৬২ দেখা হয়েছে
বার : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৫:২১ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ০৬ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। রোববার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। হামে আক্রান্ত শিশু রায়ান সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল এলাকার সোহাগের ছেলে। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল রায়ানের। এরপর তাকে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দেয়া হচ্ছিল। তবে তার অবস্থার অবনতি হলে তাকে আজ সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর। জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া শেষ তথ্যমতে, জেলায় অন্তত ৩০০-এর বেশি শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৫টি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত জেলায় চার শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ