বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

রাহুলের মৃত্যুতে আইনি লড়াই থানায় অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা
/ ১০৬ দেখা হয়েছে
বার : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার পর শনিবার আর্টিস্ট ফোরামের সঙ্গে থানায় উপস্থিত হয়েছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে তালসারিতে মৃত্যুবরণ করেন রাহুল। ঘটনার পর থেকেই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে অব্যবস্থা এবং গাফিলতির অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে ওয়েস্ট বেঙ্গল মোশন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার পর কলকাতার রিজেন্ট পার্ক থানায় উপস্থিত হন ফোরামের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা সরকারও। থানায় উপস্থিত ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ভরত কল, সৌরভ দাস, যিশু সেনগুপ্ত ও ইন্দ্রাশীষ রায়সহ আরও অনেকে।
শুক্রবার বৈঠকের পর ফোরামের পক্ষ জানায়, প্রযোজনা সংস্থার দেওয়া জবাবে তারা সন্তুষ্ট হননি। ৩ এপ্রিল রাতে পুনরায় বৈঠক করে এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমরা ১ এপ্রিল একটি চিঠি পাঠিয়েছিলাম। আশা করেছিলাম সন্তোষজনক উত্তর পাবো, কিন্তু তা পাইনি। যিনি চলে গিয়েছেন তাকে আর ফেরানো যাবে না। তবে আমরা আপ্রাণ চেষ্টা করব আসল ঘটনাটা জানতে।” রাহুলের মৃত্যু ঘিরে এখনো ধোঁয়াশা কাটেনি। ঘটনাস্থলে উপস্থিতদের বয়ানে অসঙ্গতি থাকায় একাধিক প্রশ্ন ওঠেছে। পাশাপাশি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগও রয়েছে। ফোরামের পক্ষ থেকে আগেই প্রযোজনা সংস্থাকে চিঠি দেওয়া হয়েছিল। তবে সন্তোষজনক জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে, রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে এখন নজর ঠেকেছে থানার দিকে, যেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও শিল্পী বন্ধুরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ