বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সুমন সরকারের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত—বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ
/ ৭৯ দেখা হয়েছে
বার : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

তামাক ক্রয়কে কেন্দ্র করে সুমন সরকারের আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিন।
এক বিবৃতিতে সিহাব উদ্দিন বলেন, তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে (বিএটিবি ) ব্যবসা পরিচালনা করে আসছেন। তার এই প্রতিষ্ঠিত সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, সুমন সরকার তার প্রতিষ্ঠানে অনধিকারভাবে প্রবেশ করে শ্রমিকদের প্রভাবিত করার পাশাপাশি নিজেকে ভেন্ডর হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছেন।
সুমনের করা ‘অস্ত্র প্রদর্শন’ ও ‘হুমকি’ সংক্রান্ত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট উল্লেখ করে সিহাব উদ্দিন বলেন, “আমি কোনো ধরনের অস্ত্র প্রদর্শন বা গুলি করার হুমকি দিইনি। এমন কোনো ঘটনাই সেখানে ঘটেনি। এটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো গল্প।”
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (বিএটিবি) ভেন্ডরশিপ একটি কঠোর নীতিমালার মাধ্যমে পরিচালিত হয় এবং এটি কোনোভাবেই সহজলভ্য নয়। পূর্বে আতা সাহেব ভেন্ডর হিসেবে কাজ করলেও তার অনুপস্থিতিতে তিনি ‘ব্যাকআপ’ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অতীতে একই ধরনের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকার কারণেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
সিহাব উদ্দিনের ভাষ্য অনুযায়ী, সুমন সরকার যে দাবি করছেন তিনি দুই বছর ধরে বৈধভাবে এই কাজ করছেন, সেটি সঠিক নয়। “তার কোনো বৈধ ভেন্ডরশিপ নেই। বরং সে একটা ভুয়া ভেন্ডার কার্ড ছাপিয়ে জোরপূর্বক কাজ করার চেষ্টা করছেন বলে উল্লেখ করেন তিনি।
এছাড়া সুমনের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে প্রতারণার অভিযোগও তোলেন সিহাব উদ্দিন। তিনি দাবি করেন, “আগের শ্রমিকদেরও তিনি ফাঁকি দিয়েছেন, তার কোনো বিনিয়োগ নেই। এখানে শুধুই প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার চেষ্টা করেছেন।”
মানববন্ধনে দেওয়া বক্তব্য প্রসঙ্গে সিহাব উদ্দিন বলেন, এসব বক্তব্য জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা ছাড়া কিছুই নয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্তের দাবি জানান।
উল্লেখ্য, এর আগে বিকেলে ৫ রাস্তার মোড়ে আয়োজিত এক মানববন্ধনে সুমন সরকার অভিযোগ করেন, তামাক ক্রয়কেন্দ্রে কাজ করতে গেলে সিহাব উদ্দিন তাকে পিস্তল দেখিয়ে হুমকি দেন। তবে সিহাব উদ্দিন তার এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন এবং এধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন কর্মকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ