বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় ডায়াবেটিক সমিতিতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ১৫৩ দেখা হয়েছে
বার : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

কাগজ প্রতিবেদ ॥ কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সদস্য, বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী নিলুফার খানম এ্যানির স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মজিবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. এস. আর. খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ. কে. আজাদ খান। প্রধান বক্তা হিসেবে স্মৃতিচারণ করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য সৈয়দ রেজওয়ানুল কবির। কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টরলিনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া বিশিষ্ট কলামিস্ট আব্দুল হাই, সাংবাদিক মিজানুর রহমান লাকী, নুরুল কাদের, ডা. মোসা. মোর্শেদা ও আব্দুর রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু, ড. সমর ঘোষ, কাজি শহিদুল আলম প্রমুখ। বক্তারা মরহুমা নিলুফার খানম এ্যানির সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানবসেবায় তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ