বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

তৃতীয়বার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
/ ৩৬ দেখা হয়েছে
বার : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ গত ফেব্রুয়ারি মাস থেকে গুরুতর অসুস্থতায় ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অল্প সময়ের ব্যবধানে তিনবার তার মস্তিষ্কের টিউমারের অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি প্রথমবার ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমার অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। গত মার্চে চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে দ্বিতীয় দফায় ছুরি-কাঁচির নিচে যেতে হয় এই অভিনেত্রীকে। দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এপ্রিলের শুরুতেই তৃতীয় দফার অস্ত্রোপচারের জন্য তাকে আবারও ভারতে পাড়ি জমাতে হয়। ১ এপ্রিল তানিয়া বৃষ্টি সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আবার শুরু করি তানিয়া।’ শুক্রবার (৩ এপ্রিল) এক পোস্টে তার তৃতীয় দফার সার্জারি সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেন। হাসপাতালের বিছানায় শুয়েও তিনি লিখেছেন, ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’ তানিয়ার সুস্থতা কামনা করেছেন তার সহকর্মীরা। পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতা ও পরিচালক কচি খন্দকার লিখেছেন, ‘জীবন সত্য আর সুন্দর শুভকামনা।’ চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস লিখেছেন, ‘সব ঠিক হয়ে যাবে। হর হর মহাদেব।’ অভিনেতা বাপ্পি চৌধুরী লিখেছেন, ‘ঠিক হয়ে যাবে। আল্লাহর ওপর ভরসা রাখ।’ অগণিত ভক্ত আর শুভাকাক্সক্ষীর প্রার্থনা এখন একটাই, যেন এই কঠিন মেঘ কেটে গিয়ে তানিয়া বৃষ্টির জীবনে আবারও সুস্থতার রোদ ঝলমল করে ওঠে। তিনি যেন শিগগিরই ফিরে আসেন তার চিরচেনা সেই অভিনয়ের আঙিনায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ