বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
কাল কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির নির্বাচন
/ ৪৫৯ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কাল কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদী বার্ষিক নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় বইছে উৎসবের আমেজ
কাল ২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে এ নির্বাচন। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে লড়ছেন ৩৫ জন প্রার্থী, মোট ভোটার ৪৩৪ জন। নির্বাচনকে ঘিরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর জেলা আদালত চত্বর, ফেস্টুন-ব্যানারে সেজেছে পুরো আদালতপাড়া। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন, পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান তৎপরতা চালাচ্ছেন। তরুণ আইনজীবীদের মন জয় করতে নানা অভিনব প্রতিশ্রুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরছেন তারা।
বিগত বছরগুলোতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিভিন্ন পক্ষের আলাদা প্যানেল ভিত্তিক নির্বাচন হলেও এবার চিত্র খানিকটা ভিন্ন। প্রকাশ্যে কোনো প্যানেল ঘোষণা না থাকলেও মাঠ পর্যায়ে দুটি অনানুষ্ঠানিক ধারার গুঞ্জন শোনা যাচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির একাধিক সদস্য। তাঁদের মতে, দেশের সামগ্রিক রাজনৈতিক অস্থিরতার প্রভাবেই এবার প্রকাশ্য প্যানেল এড়িয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচন করছেন অধিকাংশ প্রার্থী। তবে নির্বাচন ঘিরে পেশাগত স্বার্থ, বারের উন্নয়ন ও রাজনৈতিক অবস্থান—সব মিলিয়েই ভেতরে ভেতরে দু’ধরনের সমর্থনজোট তৈরি হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। তার মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী খন্দকার সিরাজুল ইসলাম এবং অপর দুই প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ ও সোহেল খালিদ মোঃ সাঈদ। সিনিয়র সহ-সভাপতি পদে লড়ছেন মোঃ আকরাম হোসেন দুলাল ও মোঃ আব্দুর রহমান। সহ-সভাপতি পদে তিন প্রার্থী মোঃ মাহমুদুল হক চঞ্চল, মোঃ নিজাম উদ্দিন (২) ও এস এম মনোয়ার হোসেন মুকুল। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত এস এম শাতিল মাহমুদ ও খ ম আরিফুল ইসলাম রিপন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন নাজমুন নাহার, মোঃ আব্দুস সাত্তার (শাহেদ) ও মোঃ মনোয়ারুল ইসলাম (মনিরুল)। কোষাধ্যক্ষ পদে আছেন মোঃ শহিদুল ইসলাম (১), মোঃ সাজ্জাদ হোসেন সেনা, মোঃ ইকবাল হোসেন টুকু ও মোঃ মকলেছুর রহমান পিন্টু। গ্রন্থাগার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোছাঃ সুলতানা বেগম মমো ও মোঃ এনামুল হক। সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন মোঃ তোজাম্মেল হক, মোঃ রোকনুজ্জামান সাজু ও মোঃ আশরাফুল রেজা শিমুল। দপ্তর সম্পাদক পদে লড়ছেন মোঃ মারুফ বিল্লাহ, মোঃ ওয়াকিবুল ইসলাম (লিপসন) ও মোঃ সাইফুল ইসলাম (দীপু)। সিনিয়র সদস্যের ৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোছাঃ আয়েশা সিদ্দীকা, মোঃ হাফিজুর রহমান (হাফিজ), মোঃ আকতারুজ্জামান (আকতার), মোঃ হাবিবুর রহমান (আজিম) ও আশুতোষ কুমার পাল (দেবাশীষ)। জুনিয়র সদস্যের ৪টি পদের জন্য আছেন মোঃ খাইরুজ্জামান, মোঃ সাইফুর রহমান (সুমন), রবিউল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম রানা (২), মোঃ জাভেদ কাইছার (জাসিব) ও খন্দকার নবীন মাহমুদ। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কে এম আব্দুর রউফ।
আসন্ন এ নির্বাচনে বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। বারের অবকাঠামোগত উন্নয়ন, সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে লাইব্রেরি ব্যবস্থাপনা, মামলার কেস ম্যানেজমেন্টে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জুনিয়র আইনজীবীদের প্রশিক্ষণ ও পেশাগত সহায়তা এগুলোই এখন নির্বাচনী ইশতেহার ও আলোচনার মূল বিষয় হয়ে উঠেছে। সাধারণ ভোটার আইনজীবীদের অনেকেই বলছেন, তাঁরা এমন নেতৃত্ব চান যারা রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে থেকে বারের মর্যাদা রক্ষা করবেন এবং নতুন প্রজন্মের আইনজীবীদের পেশাগত সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
সমিতির গত বছরের নির্বাচনেও দলীয় সমীকরণের প্রতিফলন ঘটেছিল। ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারির নির্বাচনে ২০২৫-২০২৬ মেয়াদে সভাপতি নির্বাচিত হন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক হন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ। ওই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলেও শেষ পর্যন্ত দুই ধারার প্রতিনিধিরাই নেতৃত্বে আসেন। নতুন নির্বাচনে সেই অভিজ্ঞতা সামনে রেখে এবারও আইনজীবী মহলে আলোচনা চলছে, এবার কী ধরনের নেতৃত্ব গড়ে উঠবে এ নিয়ে আদালতপাড়ায় বাড়ছে কৌতূহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ