বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘রাক্ষস’ মুক্তি পাচ্ছে ৩০টি সিঙ্গেল স্ক্রিনে
/ ৩৫ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ এবারের ঈদের আলোচিত ছবি ‘রাক্ষস’ প্রথম সপ্তাহে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পেয়েছিল। পাইরেসি ঠেকাতে বড় বাজেটের ছবিটি শুরুতে এই পরিকল্পনাই নিয়েছিলো। সেখানে সাফল্যের পর এবার সিঙ্গেল স্ক্রিনেও এসেছে সিয়াম অভিনীত এ সিনেমা। শুরু থেকেই সারা দেশের দর্শকের কাছে চাহিদা ছিলো ছবিটির। সেই ভাবনা থেকেই দ্বিতীয় সপ্তাহে সিঙ্গেল স্ক্রিনের মাধ্যমে সব শ্রেণির দর্শকের কাছে এটি পৌঁছে দেয়ার চেষ্টা করলেন ছবিটির অন্যতম প্রযোজক শাহরীন আক্তার সুমি। আজ ৩ এপ্রিল থেকে মাল্টিপ্লেক্সের পাশাপাশি ৩০টির মত সিংগেল স্ক্রিনে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’। শাহরীন আক্তার সুমি বলেন, ‘দর্শকরা এতদিন বলছিলো, তাদের ঈদ শুরু হয়নি। রাক্ষস দিয়ে তাদের ঈদ শুরু হলো। হল মালিকদের কাছে আমাদের ছবিটির ভালো চাহিদা রয়েছে। প্রথম পর্যায়ে আমরা ৩০টির মত হলে দিচ্ছি। এরপর আস্তে আস্তে এ সংখ্যা বাড়বে।’ সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এটি তার দ্বিতীয় সিনেমা; প্রথমটি ছিল ‘বরবাদ’। যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ সেই বরবাদ সিনেমারই ইউনিভার্স। এতে সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। পাশাপাশি আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল ম-লসহ অনেকে। সিনেমাটির বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। উল্লেখ্য, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি এর আগে ‘বরবাদ’ প্রযোজনা করেছিল। চিত্রতারকা শাকিব খান অভিনীত সিনেমাটি ব্লকবাস্টার ব্যবসা করেছিল। শাহরিন আক্তার সুমি এবং আজিম হারুন প্রযোজিত সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ