বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সংরক্ষিত নারী আসনের তফসিল হতে পারে ৬ এপ্রিল
/ ৭০ দেখা হয়েছে
বার : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

ঢাকা‎ অফিস ॥ আগামী ৬ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ আজ বুধবার সাংবাদিকদের জানান, আগামী ৬ এপ্রিল কমিশনের সভা অনুষ্ঠিত হবে। ওই দিন সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে বিষয়টি কমিশনের সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ইসি সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে বিএনপির সঙ্গে জোটগতভাবে অংশ নেওয়ার কথা জানিয়েছেন গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) তিন এমপি। একই সঙ্গে সাতজন স্বতন্ত্র এমপির মধ্যে কয়েকজন বিএনপির সঙ্গে থাকবে। জামায়াতের সঙ্গে থাকবে জাতীয় নাগরিক পার্টির সদস্যরা। ইসির সভার বিষয়ে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগামী ৬ এপ্রিল ইসির সভা ডাকা হয়েছে। ওই সভায় সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল, নির্বাচনী মালামাল সংরক্ষণ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের অবহিত করা, নির্বাচনী দরখাস্ত সংক্রান্ত বিষয়সহ চারটি এজেন্ডা রয়েছে। এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নিচ্ছে ইসি। এ দিকে নির্বাচন কমিশনের সিনিয়র আখতার আহমেদ নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, বিএনপির সঙ্গে আছে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন আর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। ছয়জন স্বতন্ত্র সংসদ সদস্যও বিএনপির সঙ্গে আছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আর জামায়াত জোট করছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী রাজনৈতিক দল ও সংসদ সদস্যদের কাছে নারী আসনে নির্বাচনে জোটগত অবস্থান বিষয়ে জানাতে চিঠি দেওয়া হয়। এ ক্ষেত্রে সকলেই তাদের জোটগত অবস্থানের বিষয়ে জানিয়েছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা ও বাংলাদেশ খেলাফত মজলিশের মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা কোনো জোটে থাকবেন না বলে জানিয়েছে। সেই হিসাবে ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, বাংলাদেশ জামায়াত জোট ১২টি ও বাকি দুটি অন্যরা পেতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ