বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
‘ রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করে মাঠ পর্যায়ে কাজের উদ্যোগ গ্রহন করতে হবে’
/ ৬১ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় অনুষ্টিত হলো শান্তি ও সম্প্রীতি স্থাপনে সাংবাদিকদের এক মতবিনিময় সভা।
সভার শুরুতে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পরিচালিত মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্প সহিংসতা প্রশমনে কি কি কাজ করেছে তা সংক্ষেপে তুলে ধরেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর সমন্বয়কারী সাদিক হাসান রহিদ।
মতবিনিময় সভায় দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এ এম জুবায়েদ রিপন বলেন, সবকিছুর পেছনে কাজ করে রাজনীতি। রাজনৈতিক দলগুলোর যদি চায় তাহলে যেকোনো বিবাদই থামানো সম্ভব। সম্প্রীতি রক্ষায় সবপক্ষের অংশগ্রহণে আলোচনা বা সংলাপ আয়োজনে হাঙ্গার প্রজেক্টকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী। মব সহিংসতা নিয়ে কাজ করার তাগিদ দেন দি ডেইলি স্টার এর নিজস্ব সংবাদদাতা আনিস মন্ডল।
এটিএন বাংলার জেলা প্রতিনিধি তুহিন আহমেদ বলেন, সাংবাদিকরা তখনেই তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবে যখন তার পেশাগত নিরাপত্তা থাকবে।
সামাজিক মাধ্যম ব্যবহার করে অপতথ্য ছড়িয়ে ভিউ ব্যবসা সুসাংবাদিকতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে বলে মন্তব্য করেন আমার সংবাদের রিপোর্টার রাজু আহমেদ। সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য হাঙ্গার প্রজেক্টের প্রতি অনুরোধ জানান তিনি। রাজনৈতিক আন্তঃকোন্দল মাথা চাড়া দিয়ে উঠছে জানিয়ে এ বিষয়টা নিয়ে এমআইপিএস প্রকল্প কাজ করতে পারে বলে মন্তব্য করেন ভোরের কাগজের জেলা প্রতিনিধি নুর আলম দুলাল।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদ হাসান বলেন, সাংবাদিকরা শান্তি ও সম্প্রীতি রক্ষায় নিজ থেকেই উদ্যোগী ভূমিকা রাখে। সম্প্রীতির প্রসারে দি হাঙ্গার প্রজেক্টকে তৃণমূল পর্যায়ে বেশি করে কাজ করার পরামর্শ দেন তিনি।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। এমআইপিএস প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন এমঅ্যান্ডই, রিসার্চ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সায়েদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন, পিএফজি সদস্য আবু হেনা মোহাম্মদ গোলাম রসুল বাবলু ও মিজানুর রহমান লাকী। এ সময় উপস্থিত ছিলেন এমআইপিএস প্রকল্পের খুলনা ক্লাস্টারের এরিয়া কোঅর্ডিনেটর এস এম রাজু জবেদ ও ফিল্ড কোঅর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।
এ সময় দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকি, এন টিভির জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, দৈনিক হাওয়া পত্রিকার সহ-সম্পাদক শেহাব উদ্দিন, দি ডেইলী সানের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি নাব্বির আল নাফিজ, দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক নূরুন্নাহার সীমা, সাংবাদিক নূর মোহাম্মদ রবিউল, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মাহাতাব উদ্দিন লালন, এখন টিভির মেজবাহ উদ্দিন পলাশ, নিউজ বাংলার কোহিনূর ইসলাম, সাংবাদিক এস এম জামালসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। সভায় সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য নিয়ে এফসিডিও’র অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি- এমআইপিএস প্রকল্প কাজ করছে বলে জানানো হয়। সম্মিলিত উদ্যোগে বাংলাদেশের রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা চিহ্নিত, প্রতিরোধ, প্রশমন ও নিষক্রিয় করার মাধ্যমে সহনশীলতা বৃদ্ধি এবং সকলের মধ্যে শান্তি ও সম্প্রীতি জোরদার করা এমআইপিএস প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য। বাংলাদেশের ৩২ টি জেলার ৯৬টি উপজেলা এমআইপিএস কার্যক্রমের অন্তর্ভুক্ত। রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, পেশাজীবী, জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্টজনদের পাশাপাশি সাংবাদিকবৃন্দও এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশীজন। সাংবাদিকদের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা উল্লেখ্য করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ