বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

সিঙ্গাপুরের বিপক্ষে লড়েও পারল না বাংলাদেশ
/ ৭৪ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:০১ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ এএফসি এশিয়ান কাপ থেকে আগেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। সান্ত্বনার জয়ে বাছাইপর্ব শেষ করতে পারে কি না সেটাই ছিল দেখার। সিঙ্গাপুরের রক্ষণভাগে বারবার হানা দিয়েছিল হাভিয়ের কাবরেরার দল। কিন্তু হেরেই শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্ব। সিঙ্গাপুরের সংবাদমাধ্যমগুলোতে আজ ম্যাচ শুরুর আগে হামজা চৌধুরীকে নিয়ে চলছিল আলাপ-আলোচনা। স্বাগতিকদের আক্রমণ থেকে দলকে যেমন বাঁচিয়েছেন, তেমনকি গোলের সুযোগও পেয়েছিলেন তিনি। তবে নিজেদের মধ্যে বল আনা নেওয়া ও ফিনিশিংয়ের ব্যর্থতায় কোনো গোলই করতে পারেনি বাংলাদেশ। সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে গেল হাভিয়ের কাবরেরার দল। প্রথম ৮ মিনিটের মধ্যে বাংলাদেশ-সিঙ্গাপুর দুই দল কর্নার পেলেও কাজে লাগাতে পারেনি। ১৫ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে বক্সে হেড দিলেও শমিত শোম কাজে লাগাতে পারেননি। ১৮ মিনিটে হ্যারিস স্টুয়ার্টের শট বুক দিয়ে ঠেকালেন হামজা চৌধুরী বাঁচালেন বিপদ থেকে। ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে সিঙ্গাপুর। ৩১ মিনিটে স্বাগতিকেরা পেয়ে যায় প্রথম গোল। পাল্টা আক্রমণে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে যান গ্লেন কুয়ে। তাঁর শট বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা ফিরিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতে শটই বিপদ ডেকে আনল। ইখসান ফান্দির পাস থেকে জাল খুঁজে নেন ডান প্রান্তে থাকা হ্যারিস স্টুয়ার্ট। তাঁকে আটকাতেই পারেননি বাংলাদেশের দুই ডিফেন্ডার তারিক কাজী ও শাকিল আহাদ তপু।দ্বিতীয়ার্ধে আক্রমণে ওঠে বাংলাদেশ। তবে একের পর এক আক্রমণ কেবল হতাশাই বাড়িয়েছে ভক্ত-সমর্থকদের। ৫৯ মিনিটে ফাহমিদুল ইসলামের ভাসানো শট গোল করার চেষ্টা করলেও তা সহজেই তালুবন্দী করেন সিঙ্গাপুর গোলরক্ষক। ৬১ মিনিটে কাবরেরা আনেন প্রথম পরিবর্তন। ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে নিয়ে শাহরিয়ার ইমনকে মাঠে নামিয়েছেন তিনি। ৭২ মিনিটে বাংলাদেশ আনে আরও দুটি পরিবর্তন। শেখ মোরসালিন ও ফাহমিদুলের জায়গায় মাঠে নেমেছেন বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলাম। ম্যাচের শেষের দিকে এসে গোল পেতে মরিয়া বাংলাদেশ হানা দিতে থাকে সিঙ্গাপুরের রক্ষণভাগে। ৭৫ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন সাদ উদ্দিন। তাঁর পাসে হামজাকে খুঁজে নেন বিশ্বনাথ ঘোষ। কিন্তু হামজার শট পোস্টের অনেকটা বাইরে দিয়ে চলে যায়। হামজা এরপর আরও চেষ্টা চালিয়ে গেছেন। ৭৯ মিনিটে তাঁর ক্রস মিরাজুল পা ছুঁইয়েছিলেন বটে। কিন্তু ফিরে এসে পোস্টে লাগে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিট সময় বাড়ানো হয়েছে। তবে বাংলাদেশ আর কোনো গোল করতে পারেনি। শেষ বাঁশি বাজাতেই নুয়ে পড়লেন হামজা। সেটা যেন পুরো বাংলাদেশ দলেরই প্রতিচ্ছবি। ম্যাচের শুরু থেকে সিঙ্গাপুরের সমর্থকদের সঙ্গে পাল্লা দিয়ে গলা ফাটিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে ৬ হাজার টিকিট বরাদ্দ রাখা ছিল বাংলাদেশের সমর্থকদের জন্য। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভক্ত-সমর্থকদের। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়েই শেষ হলো হামজাদের এশিয়ান কাপ বাছাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ