কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে গ্রাম্য দলাদলির জের ধরে সাহাবুল হত্যা মামলায় কালু, আবু তাহের, হাবিল ও মিলন নামে চারজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ বছরের সশ্রম করাদন্ডের আদেশ দেন। আজ দুপুরের দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ এনায়েত কবির সরকার তিন অভিযুক্ত ব্যক্তির উপ¯ি’তিতে এই রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর কঠোর নিরাপত্তায় তাদেরকে জেলাকারাগারে পাঠানোর ও আবু তাহের পলাতক থাকা তাকে আইনের আওতায় আনার নির্দেশ দেন পুলিশকে। সাজাপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামানিকের ছেলে আসাদুল প্রামানিক ওরফে কালু, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন, ওমর আলীর ছেলে মিলন এবং মাজিরহাট খাঁপাড়া গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের। আদালতের মামলা সূত্রে জানা যায় গত ২০১৯ সালের ২০ অক্টোবর বিকেলে দিকে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাজার করার পর ছেলে সাব্বিরকে দিয়ে বাজার বাড়ীতে পাঠিয়ে দেন। এরপর রাতে তিনি নিখোঁজ হন। নিখোঁজের একদিন পরে সকালের দিকে বুরাপাড়া প্রাইমারী স্কুলের পিছনে নওদা আজমপুর মাঠ পাড়ার বিশারত মন্ডলের ধইঞ্চা ক্ষেতের উত্তরে আইলের উপর কে বা কাহারা হত্যা করে পালিয়ে যায়। মৃত অব¯’া পড়ে থাকতে দেখেন পুলিশকে খবর দেন ¯’ানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন ঘটনার ঐদিন বিকেলে দিকে মিরপুর থানায় দুইজনকে আসামীকে করে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিত তদন্তকারী কর্মকর্তা এস,এম জাবীদ হাসান তদন্ত শেষে করে গত ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। ১৯ জনের স্বাক্ষ্য প্রমান শেষে আদালত আজ এই রায় ঘোষনা করেন।


