বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনাসভা অনুষ্ঠিত
/ ৭৭ দেখা হয়েছে
বার : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:১৬ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে ৩০ মার্চ ২০২৬ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হল রুম, মিরপুর, কুষ্টিয়াতে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া এঁর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল করিম, সদস্য সচিব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক কমিটি, মিরপুর উপজেলা শাখা, কুষ্টিয়া। প্রধান বক্তা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের পটভুমি, ২৫ মার্চের গণহত্য, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মিরপুর উপজেলার ০৪টি যুদ্ধে অংশগ্রণের বীরত্বগাঁথা কাহিনী, গেরিলা ও সম্মুখ যুদ্ধে তাদের কৌশল ও কাহিনী, ১৯৭১ সালে মিরপুরের বিভিন্ন যুদ্ধে ২২জন যোদ্ধা শহীদ ও ২৩ জন যোদ্ধা আহত, সাধারণ গ্রামবাসীর সহযোগিতাসহ মুক্তিযুদ্ধের সার্বিক দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। সভাপতির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার, কুষ্টিয়া ১৯৭১ সালের ২৫ মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্থানী হানাদার বাহিনীর নির্মম গণহত্যায় ৫০হাজারের বেশি মানুষকে হত্যা,যা বিশ্বের ৫টি জেনোসাইটের অন্যতম উল্লেখ করেন। পাকবাহিনীর ২৫ মার্চের গণহত্যায় দেশের জনগণ যখন উৎকন্ঠিত তখন মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মহান মুক্তিযুদ্ধে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল মুক্তিযোদ্ধাদের অবদান, কুষ্টিয়াতে ৩০ মার্চের যুদ্ধ,কুষ্টিয়ার খেতাবপ্রাপ্ত ১০জন মুক্তিযোদ্ধার কথাসহ বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জনের উপর গুরুত্বারোপ করেন। ঈশিতা আক্তার, সহকারি কমিশনার (ভূমি), মিরপুর, কুষ্টিয়া তার বক্তব্যে উপস্থিত ছাত্রীদের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণার উপর গুরুত্বারেপ করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ আসাদুজ্জামান, প্রধান শিক্ষক, মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মিরপুর কুষ্টিয়া। পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও পবিত্র গীতা থেকে পাঠের মাধ্যমে শুরু হওয়া এ স্মৃতিচারণ ও আলোচনা সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ছাত্রীসহ প্রায় ২০০জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুররদিকে ডেঙ্গুরোধে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ, বৃক্ষরোপন ও গণহত্যা সম্পর্কে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি মোঃ ফারুক হোসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ