বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানি হামলায় সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ‘কমান্ড এন্ড কন্ট্রোল’ বিমান ধ্বংস
/ ৪৪ দেখা হয়েছে
বার : সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ‘উড়ন্ত কন্ট্রোল টাওয়ার ও কমান্ড সেন্টার’ হিসেবে পরিচিত একটি আগাম সতর্কতা ও নজরদারি বিমান সৌদি আরবে ইরানের হামলায় ধ্বংস হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালে মার্কিন কর্মকর্তাদের দেওয়া বক্তব্যের উদ্ধৃতি ও অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজ থেকে বিষয়টি সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়া গেছে, জানিয়েছে টাইমস অব ইসরায়েল। শনিবার খবর হয়েছিল, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৫ মার্কিন সেনা আহত হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এ হামলায় বিমান ঘাঁটিটিতে থাকা যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রিফুয়েলিং বিমানও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করা নতুন ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই হামলায় বোয়িং কোম্পানির তৈরি একটি এয়ারবোর্ন ওয়ার্নিং ও কন্ট্রোল সিস্টেম (এওয়াক্স) ই-থ্রি সেন্ট্রি বিমানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ালস্ট্রিট জার্নাল মার্কিন ও আরব কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের ওই হামলায় যে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে একটি ই-থ্রি সেন্ট্রিও আছে। ই-থ্রি সেন্ট্রির মতো এওয়াক্স বিমানগুলো এতে থাকা অত্যাধুনিক রেডার ব্যবহার করে শত শত কিলোমিটার দূর থেকে শত্রুর যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত ও সেগুলোর বিষয়ে সতর্ক করতে পারে আর আকাশে থাকা অবস্থায়ই কমান্ডারদের যুদ্ধক্ষেত্রের প্রকৃত সময়ের ছবি পাঠাতে পারে। এ ধরনের একটি বিমান তৈরিতে ২৭ থেকে ৩০ কোটি ডলার খরচ হয়। কয়েক দশক আগে যুক্তরাষ্ট্রের কাছে এ ধরনের প্রায় ৩০টি বিমান থাকলেও সম্প্রতি সেগুলোর মধ্যে মাত্র ১৬টি কার্যকর ছিল বলে খবর। সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে হামলার পর এ ধরনের আর কতোগুলো বিমান অক্ষত আছে তা পরিষ্কার হয়নি। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে, ই-থ্রি সেন্ট্রি বহরে সহজে প্রতিস্থাপনযোগ্য কোনো এওয়াক্স বিমান পরিষেবার জন্য প্রস্তুত অবস্থায় নেই। কাছাকাছি যে বিমানটি দিয়ে এই শূন্যস্থান পূরণ করা যায় সেটি ই-সেভেন ওয়েজটেইল আর এর আনুমানিক মূল্য ৭০ কোটি ডলার।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ