বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ‘অবাঞ্ছিত’ ঘোষণা
/ ৪৬ দেখা হয়েছে
বার : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ সংগঠন বিরোধী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি খ.ম. মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জেলা কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাঁদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের সাবেক জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস লিখিত বক্তব্যের মাধ্যমে এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাইফ উদ্দিন আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলা শ্রমিক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কমিটির নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, বালু মহাল ও ঘাট দখল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে টেন্ডারবাজির সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরেন। এছাড়া সংগঠনের মাসিক চাঁদা আত্মসাৎ এবং পতিত স্বৈরাচারী সরকারের দোসরদের অর্থের বিনিময়ে দলে ভেড়ানোর চেষ্টার মতো গুরুতর অভিযোগও তাঁদের বিরুদ্ধে আনা হয়েছে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, “রাষ্ট্র ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং চাঁদাবাজিতে লিপ্ত ব্যক্তিদের সংগঠনের কোনো দায়িত্বশীল পদে থাকার নৈতিক অধিকার নেই। সভায় উপস্থিত সকলের আলোচনার ভিত্তিতে তাঁদের ওপর অনাস্থা জ্ঞাপন করা হয়েছে। আজ থেকে খ.ম. মোখলেছুর রহমান ও মিজানুর রহমান কুষ্টিয়া জেলা শ্রমিক দলে অবাঞ্ছিত। সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নিকট সুপারিশ পাঠানো হয়েছে। সাধারণ শ্রমিক ও নেতা-কর্মীদের এই দুই ব্যক্তির সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘দুর্নীতি ও চাঁদাবাজিতে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এবং দলের ভাবমূর্তি রক্ষায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতির প্রতিবাদ করায় ক্ষমতার অপব্যবহার করে জেলা শ্রমিক দলের তিন নেতা— সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি রাইজার উদ্দিন এবং তাকে (আব্দুল কুদ্দুস) বহিষ্কার করা হয়েছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি রাইজার উদ্দিন ও মুন্সির সাঈদ আহমেদ মুসা; সাংগঠনিক সম্পাদক বাবু, সিদ্দিকুর রহমান ও মিন্টু; যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম দিল প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ