বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

উইকেটশূন্য শরিফুল
/ ৪৭ দেখা হয়েছে
বার : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১:২৮ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে প্রথম খেলতে নেমে বল হাতে সুবিধা করতে পারেননি বাংলাদেশ পেসার শরিফুল ইসলাম। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে আজ রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে ৪ ওভারে ৩১ রান খরচ করে উইকেটের দেখা পাননি পেশোয়ার জালমির পেসার শরিফুল। লাহোরে রাওয়ালপিন্ডির ইনিংসের প্রথম ওভারেই বল হাতে আক্রমনে আসেন শরিফুল। ১টি ছক্কা ও ওয়াইডে ৭ রান দেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে দ্বিতীয়বারের মত বল করতে এসে ১টি চারে ৮ রান দেন শরিফুল। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে তৃতীয়বারের মত বোলিংয়ে আসেন শরিফুল। এই ওভারে কোন বাউন্ডারি ও ওভার বাউন্ডারি ছাড়া ৫ রান দেন তিনি। প্রথম ৩ ওভারে ২০ রান দেন শরিফুল। ইনিংসের ১৯তম ওভারে নিজের চতুর্থ ও শেষ ওভার করতে আসেন শরিফুল। ১টি বাউন্ডারিতে ১১ রান দেন তিনি। নির্ধারিত ৪ ওভারে ৭.৭৫ ইকোনমিতে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন শরিফুল। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ২১৪ রান করে রাওয়ালপিন্ডি। এ ম্যাচে রাওয়ালপিন্ডির হয়ে খেলছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ