বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানকে ড্রোন দিচ্ছে রাশিয়া পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদন
/ ৭৮ দেখা হয়েছে
বার : শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:২১ পূর্বাহ্ন

এনএনবি : ইরানে ড্রোন সরবরাহ শুরু করেছে রাশিয়া। ড্রোনের চালান পাঠানোর পক্রিয়া এ মাসের শুরুতেই শুরু হয়েছে এবং মাসের শেষ নাগাদ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রথম হামলার মাত্র কয়েক দিন পরই রাশিয়া ও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তারা ড্রোন সরবরাহ নিয়ে আলোচনা শুরু করেছিলেন।
পশ্চিমা গোয়েন্দা প্রতিবেদনের উল্লেখ করে দুই কর্মকর্তা ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে সহায়তার জন্য রাশিয়া ড্রোন ছাড়াও ওষুধ ও খাদ্যসামগ্রীর চালান পাঠাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে নিশানা করতে তেহরানকে গোয়েন্দা সহায়তা ও স্যাটেলাইট তথ্য দিয়ে সহায়তা করছে বলে এর আগে খবর বেরিয়েছিল। এর তিন সপ্তাহ পর ইরানে রাশিয়ার ড্রোন সরবরাহের খবর এল। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া এবারই প্রথম ইরানকে সরাসরি অস্ত্র হিসেবে ড্রোন পাঠাচ্ছে বলে মনে করা হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, ইরানকে গেরান-২ এবং শাহেদ-১৩৬ কামিকাজে ড্রোন সরবরাহ করা হচ্ছে। এই ড্রোন তেহরানের শাহেদ ড্রোনের নকশায় তৈরি। রাশিয়া এর আগে ইউক্রেইন যুদ্ধে এই ড্রোন মোতায়েন করেছিল। ‘সায়েন্সেস পো ইউনিভারসিটি’র ইরান-রাশিয়া সম্পর্ক বিষয়ক গবেষক প্রফেসর নিকোল গ্রাজেউস্কি দ্য ফিন্যান্সিয়াল টাইমস কে বলেন, “রাশিয়া শাহেদ ড্রোনকে নাটকীয়ভাবে উন্নত করে গড়ে তুলেছে। তারা এর ইঞ্জিনসহ অন্যান্য সক্ষমতা নতুন করে গড়ে তুলেছে। “ফলে ইরান দেশীয়ভাবে যে ড্রোন উৎপাদন করছে তার তুলনায় এই ড্রোনগুলো আরও বেশি আধুনিক ও উন্নত মানের।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ