বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুমারখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর দাফন সম্পন্ন
/ ৮২ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ৩:০০ অপরাহ্ন

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আকবর আলী শেখের (৮০) দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার ( ২৭ মার্চ) দুপুরে উপজেলা যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর ঈদগাহ মাঠে পুলিশের একটি চৌকশ দল মরদেহের কফিনে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারে সালাম গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মানু, যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী। এর আগে, তাকে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ্য থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে জানাযা শেষে গোবিন্দপুর কবরস্থানে মরদেহটি দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আকবর আলী শেখ গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণবাহী রেখে গেছেন তিনি। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আকবর আলীর ছোট ছেলে রাকিব হোসেন জানান, তাঁর বাবা ২০১৬ সাল থেকে হৃদরোগে ভুগছিলেন। ঢাকাসহ বিভিন্ন চিকিৎসকের নিকট চিকিৎসা করানো হয়েছে। ২৬ মার্চ দুপুরে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা যান। সবাই বাবার জন্য দোয়া করবেন। উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু বলেন, আকবর আলী খুব সাহসী যোদ্ধা এবং সৎ ও ভালো মানুষ ছিলেন। পরম সৌভাগ্যবান, যে স্বাধীনতার জন্য একদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই স্বাধীনতার মাসেই, স্বাধীনতা দিবসের দিন রাতেই তিনি চিরবিদায় নিয়েছেন। সবাই তার জন্য দোয়া করবেন। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাভিদ সারওয়ার বলেন, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী শেখের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ