বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভাই চ্যালেঞ্জারের স্মৃতিচারণ করে তানিয়া বৃষ্টির জন্য মুনিরা মিঠুর দোয়া
/ ৬৫ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ চেন্নাই থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এই খবর শুনেই সামাজিক মাধ্যমে আবেগঘন এক প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মুনিরা মিঠু। ফেসবুকে দেওয়া সেই পোস্টে সরাসরি কোনো নাম উল্লেখ না করলেও অনেকে মনে করছেন তিনি স্মরণ করেছেন তার ভাই প্রয়াত অভিনেতা চ্যালেঞ্জারকে। মুনিরা মিঠু তার ফেসবুক পোস্টে লিখেছেন, তানিয়া বৃষ্টির অসুখটির সঙ্গে তার ব্যক্তিগত জীবনের ভয়াবহ এক স্মৃতি জড়িয়ে আছে। এই রোগের নাম শুনলেই তিনি আতঙ্কে ভেঙে পড়েন এবং তার প্রয়াত বড় ভাইয়ের কথা মনে পড়ে যায়। তিনি বলেন, ‘এই অসুখটার নাম শুনলেই আমার মাথায় সমস্যা দেখা দেয়। তখন শুধুই বড় ভাইয়ের মুখটা দেখতে পাই। উনার সঙ্গে কথা বলতে শুরু করি। তোমার কখন কেমন লাগে, কোথায় ব্যাথা বাড়ে, তোমার শব্দগুলো কেমন করে এলোমেলো হয়, সব আমার খুব পরিচিত। তোমার সাথে কথা বলার একবিন্দু সাহস পাইনি আমি।’
পোস্টের শেষে তানিয়া বৃষ্টির জন্য দোয়া করে তিনি লিখেছেন, ‘আমাকে যিনি লালন পালন করেছেন, সেই পিতামাতার মতন ভাইকে কেড়ে নিয়েছে, তোমার এই অসুখটা। আল্লাহর সকল রহমত তোমার উপর বর্ষিত হোক। তুমি বেঁচে থাকো।’ দেশে চিকিৎসার পর ভারতের চেন্নাইয়ে নেয়া হয় তানিয়া বৃষ্টিকে। সেখানে টানা কয়েকদিন চিকিৎসার পর তার অস্ত্রোপচার করা হয়। কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। এরপর গত ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে মোট ১৪ দিন ভর্তি ছিলেন এই অভিনেত্রী। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে বিশ্রামে আছেন তানিয়া বৃষ্টি। তার সুস্থতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ