বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বিয়ে করেছেন ‘জাওয়ান’ অভিনেত্রী বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জীতা
/ ৭০ দেখা হয়েছে
বার : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৪৬ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ বলিউডে নতুন জীবনের এক অধ্যায় শুরু করলেন বাংলাদেশি বংশোদ্ভূত অভিনেত্রী ও গায়িকা সঞ্জীতা ভট্টাচার্য। জাওয়ান সিনেমায় ‘হেলেনা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই শিল্পী সম্প্রতি ভারতের আহমেদাবাদভিত্তিক সংগীত পরিচালক রাগ শেঠিকে বিয়ে করেছেন। বিয়ের আয়োজন করা হয়েছিল ভারতের উদয়পুরের ঐতিহ্যবাহী রাজপ্রাসাদে। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে মালাবদলের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। সঞ্জীতা বিয়ের দিনে বেছে নিয়েছিলেন সাবেকি বাঙালি সাজ-লাল বেনারসি শাড়ি, অফ-শোল্ডার ব্লাউজ, কপালে চন্দনের কারুকাজ এবং মাথায় শোলার মুকুট। এই লুকে তিনি যেন ঐতিহ্য ও আধুনিকতার মিশেল উপস্থাপন করেন। বিয়ের প্রতিটি অনুষ্ঠানে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। ‘জাওয়ান’ সিনেমার সহশিল্পীরাও যোগ দিয়েছিলেন আনন্দে। বিশেষ করে সানিয়া মালহোত্রা-সহ ছবির অনেক কলাকুশলী গায়েহলুদ, মেহেদি ও সংগীত অনুষ্ঠানে অংশ নেন। প্রাক-বিয়ের ভিডিওতেও দেখা গেছে পুরো টিমকে সঞ্জীতার সঙ্গে ‘জিন্দা বান্দা’ গানে নাচতে, যা ভক্তদের মধ্যে মুহূর্তে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১০ আগস্ট রাগ শেঠির সঙ্গে বাগদান সারেন সঞ্জীতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে হবু স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। কাজের সূত্রে পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর প্রেম-সবকিছুই দ্রুত এগিয়েছে। গত বছরই উদয়পুরে রাগ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। উল্লেখ্য, শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’ সিনেমায় ‘হেলেনা’ চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন সঞ্জীতা। দিল্লিতে বেড়ে ওঠা এই শিল্পীর শিকড় জড়িয়ে আছে বাংলার সঙ্গে। বাবা কলকাতার এবং মা বাংলাদেশের ময়মনসিংহের বাসিন্দা। বিদেশে বড় হলেও পরিবারের কাছ থেকেই বাংলা ভাষা শিখেছেন তিনি। নিজের পরিচয় নিয়ে সঞ্জীতা বলেন, “আমার অনেক বাঙালি বন্ধু আছে, কিন্তু তারা বাংলা বলতে পারে না। আমি নিজেকে প্রবাসী বাঙালি বলি। বাবা কলকাতার, মা ময়মনসিংহেরÑ তাই আমাদের পরিবারে বাঙালিত্বটাই বেশি প্রাধান্য পায়।” এই বিয়ে বলিউডে নতুন এক যুগলকে স্বাগত জানিয়েছে, আর উদয়পুরের রাজপ্রাসাদ সেই উৎসবকে করেছে আরও স্মরণীয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ