বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা
/ ৫২ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ ফুটবল বিশ্বকাপের আগে তিন মাস সময়ও বাকি নেই। প্রিয় দলের ম্যাচ দেখতে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলগুলোও প্রস্তুত হচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ জন্য। এই সময়ে ধাক্কা খেল ব্রাজিল-আর্জেন্টিনা। ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিপক্ষে এ মাসের শেষের দিকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। যার মধ্যে পরশু বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ব্রাজিল-ফ্রান্স ম্যাচ। ঠিক এমন সময়ই দুঃসংবাদ দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। দলটির ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহিস ছিটকে গেছেন প্রীতি ম্যাচের দল থেকে। এক বিবৃতিতে সিবিএফ বলেছে, ‘রোববার রাতে কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডান হাঁটুতে মারাত্মক চোট পান মাগালহিস। স্ক্যান করে বোঝা গেছে, খেলার মতো অবস্থাতে নেই তিনি।’ ব্রাজিলের ঠিক পরের দিনই মাঠে নামবে আর্জেন্টিনা। শনিবার বাংলাদেশ সময় ভোর পাঁচটা ৩০ মিনিটে শুরু হবে আর্জেন্টিনা-মৌরিতানিয়া প্রীতি ম্যাচ। এই সময়ে দুঃসংবাদ পেল আর্জেন্টিনাও। মৌরিতানিয়া-জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল ও লিওনার্দো বালের্দি। ৩১ মার্চ জাম্বিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। ক্লাব ফুটবলে রিভার প্লেটের হয়ে খেলেন মন্তিয়েল। পরশু রাতে ইস্তুদিয়েন্তেসের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মন্তিয়েল। আরেক ডিফেন্ডার বালের্দির পরিবর্তে লুকাস মার্তিনেজ কুয়ার্তাকে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ক্লাব ফুটবলে কুয়ার্তা খেলেন রিভার প্লেটের হয়ে। আর্জেন্টিনা বদলি খেলোয়াড় নিলেও ব্রাজিল নতুন কাউকে নেবে না বলে জানিয়ে দিয়েছে। ফ্রান্সের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ১ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৬টায় অরল্যান্ডোতে মাঠে গড়াবে ব্রাজিল-ক্রোয়েশিয়া প্রীতি ম্যাচ।এবারের ফুটবল বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি। ২০ জুন ফিলাডেলফিয়ায় হবে ব্রাজিল-হাইতি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২৪ জুন মায়ামির হার্ডরক স্টেডিয়ামে হবে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ। আর আর্জেন্টিনা এবার খেলতে নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হবে। আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হবে ১৬ জুন; প্রতিপক্ষ আলজেরিয়া। গ্রুপ ‘জে’-তে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ