বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানের সঙ্গে ‘প্রধান বিষয়গুলোতে একমত’ হওয়ার দাবি ট্রাম্পের
/ ৯৯ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান বিষয়গুলোতে একমত’ হয়েছে। সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। তিনি জানান, রোববার মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ট্রাম্প বলেন, আলোচনা চলবে এবং আলোচনা ফলপ্রসূভাবে চললে খুব শিগগিরই একটি চুক্তি হবে। “আমাদের মধ্যে খুবই জোরাল আলোচনা হয়েছে। দেখা যাক এই আলোচনা কোন দিকে নিয়ে যায়। আমাদের প্রধান প্রধান বিষয়ে মতৈক্য হয়েছে। আমি বলব, প্রায় সব প্রধান বিষয়েই আমরা একমত হতে পেরেছি,” বলেন তিনি।
ইরানের কার সঙ্গে আলোচনা চলছে তা ট্রাম্প জানাননি। তবে ইরানের সর্বোচচ নেতার সঙ্গে আলোচনা চলছে না উল্লেখ করে তিনি বলেন, “তেহরানের আরও কিছু নেতা অবশিষ্ট আছেন।” ট্রাম্পের কথায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানের একজন শ্রদ্ধেয় নেতার সঙ্গে আলোচনা করছেন। তবে সেই নেতার নাম জানাননি তিনি। এর আগে ট্রাম্প যুদ্ধ শেষ করা নিয়ে ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেছিলেন। যদিও ইরান এমন কোনও আলোচনা চলার কথা অস্বীকার করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ