বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

চারদিনেই আয় ৩৮৩ কোটি, বক্স অফিসে তা-ব চালাচ্ছে ‘ধুরন্ধর ২’
/ ৮৫ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:১২ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ বলিউডের নতুন ব্লকবাস্টার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিনেমা রণবীর সিংয়ের অভিনয়ে ভারতীয় বক্স অফিসে রেকর্ড গড়েছে। প্রথম চার দিনের হিসাব অনুযায়ী সিনেমাটি নেট আয় করেছে মোট ৩৮৩ কোটি রুপি। ছবিটি শনিবার ঈদের ছুটির দিনে ৯৬ কোটি রুপি এবং রবিবার একক দিনে ১০১ কোটি রুপি নেট আয় করে। এটি হলো প্রথম হিন্দি সিনেমা যা একদিনে ১০০ কোটি রুপি নেট ছাড়াতে সক্ষম হয়েছে। বলিউডে ছবিটি নতুন এক ইতিহাসে জায়গা করে নিলো। এদিকে চার দিনের মোট আয় আগের সর্বোচ্চ রেকর্ড ‘জাওয়ান’ (হিন্দি) এর ২৪৭ কোটি রুপির তুলনায় প্রায় ১৫০ কোটি রুপি বেশি। সিনেমার দক্ষিণ ভারতে ডাব করা সংস্করণও শনিবার থেকে দুই দিনে প্রায় ১৫ কোটি রুপি আয় করেছে। সব সংস্করণ মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৯৮ কোটি রুপি। জানা গেছে, রোববার সর্বোচ্চ বৃদ্ধি দেখা গেছে গুজরাটে। সেখানে আয় ছিল প্রায় ১২ কোটি রুপি। এটি আগের দিনের তুলনায় প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি। মধ্য ভারতেও ১০ শতাংশ বৃদ্ধি হয়েছে রোববারের আয়। অন্যান্য হিন্দি অঞ্চল যেমন রাজস্থান, পূর্ব পঞ্জাব, বিহার ও পশ্চিমবঙ্গেও আয় বৃদ্ধি পেয়েছে। মুম্বাইও সামান্য আয় বৃদ্ধি পেয়েছে সিনেমাটির। দিল্লি-উত্তর প্রদেশ এবং দক্ষিণ ভারতীয় সার্কিট স্থিতিশীল ছিল। ছবির ব্যবসা সপ্তাহের মধ্যে আরও ভালো থাকার সম্ভাবনা রয়েছে। সোমবারের অগ্রিম বিক্রির হিসাব অনুযায়ী আয় প্রায় ৪৫ কোটি রুপি নেট হবে। এটি বাড়তে পারে ৫০ কোটি রুপি পর্যন্ত। এটি সিনেমার প্রথম সপ্তাহে ৫০০ কোটি রুপি ছাড়ানোর সম্ভাবনা তৈরি করছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে ছবিটি ১০০০ কোটি রুপি আয় ঘরে তুলবে। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ হিন্দি সংস্করণে ভারতীয় বক্স অফিসে আয় করেছে প্রিভিউ থেকে ৩৯.৫০ কোটি রুপি, বৃহস্পতিবার ৭৫.০০ কোটি রুপি, শুক্রবার ৭১.৫০ কোটি রুপি, শনিবার ৯৬.০০ কোটি রুপি, রোববার ১০১.০০ কোটি রুপি। সব মিলিয়ে মোট আয় ৩৮৩.০০ কোটি রুপিতে দাঁড়েয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ