এনএনবি : ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল থেকে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাইবার-প্রযুক্তি কেন্দ্র ও রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখ-ের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের সাইবার-প্রযুক্তি কেন্দ্র ইসরায়েলি বাহিনীকে গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করেছে। এছাড়া ইরানের জনবহুল কেন্দ্রে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামও সরবরাহ করছে।


