বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

পরীক্ষায় পাসের সুখবর দিলেন গায়িকা পুতুল
/ ৩৪ দেখা হয়েছে
বার : বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা ও লেখালেখিতেও সমানভাবে সক্রিয় তিনি। কয়েক বছর ধরে নিয়মিত বই প্রকাশ করেও পাঠকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। এবার নতুন এক সুখবর জানালেন এই শিল্পী। সম্প্রতি বাংলাদেশ বেতারের শ্রেণি উন্নয়ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পুতুল। তিনি জানান, নজরুল সঙ্গীতে ‘ক’ শ্রেণি থেকে সর্বোচ্চ ‘বিশেষ শ্রেণি’তে উন্নীত হয়েছেন তিনি। আধুনিক গানে অবশ্য এর আগেই বিশেষ শ্রেণিতে পৌঁছেছিলেন এই কণ্ঠশিল্পী। এ প্রসঙ্গে পুতুল বলেন, ‘বাংলাদেশ বেতার আমার কাছে ভীষণ আবেগের একটি জায়গা। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন ‘কলকাকলি’ অনুষ্ঠানের মাধ্যমে এখানে আমার যাত্রা শুরু। তখন আব্বার সঙ্গে আশুগঞ্জ থেকে এসে অনুষ্ঠান করতাম। এত বছর পর এসে বিশেষ শ্রেণিতে উন্নীত হওয়াটা তাই আমার কাছে খুবই বিশেষ একটি অর্জন।’ ফেনী শহরে বেড়ে ওঠা সাজিয়া সুলতানা পুতুল ২০০৬ সালে গানের রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এ অংশ নিয়ে পেশাদার সংগীতজগতে যাত্রা শুরু করেন। এরপর থেকে নিয়মিত গান করে যাচ্ছেন তিনি। প্রায় দেড় যুগ ধরে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন এই শিল্পী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ