বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ফেরদৌস ওয়াহিদ ও খন্দকার বাপ্পির কণ্ঠে আনন্দের গান, মডেল বুলবুল টুম্পা
/ ৬৪ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:৫০ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ দেশের পপ সংগীতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ এবার নিয়ে এলেন নতুন একটি গান। ‘ফাঁকি’ শিরোনামের এই বিশেষ গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়ক খন্দকার বাপ্পি। গানটি ‘খন্দকার বাপ্পি অফিসিয়াল’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে। মানুষের জীবনের চিরন্তন সত্য, সময়ের মূল্য এবং আত্মউপলব্ধির গল্প উঠে এসেছে এই গানে। ‘মন উজালা মন উতলা/ খলছো তুমি কিসের খেলা’-এমন জীবনমুখী ও অর্থবহ কথায় গানটি লিখেছেন গীতিকার তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী বাপন। গানটিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও। মডেল হয়েছেন জনপ্রিয় র‌্যাম্প মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। গান প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। ‘ফাঁকি’ গানের মাধ্যমে এ প্রজন্মের সঙ্গে দারুন মেলবন্ধন হলো। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’ গীতিকার তারেক আনন্দ বলেন, ‘ফেরদৌস ওয়াহিদ আমাদের সংগীতের এক জাদুকরী নাম। তার চিরচেনা সেই দরাজ কণ্ঠের কথা মাথায় রেখেই ‘ফাঁকি’ গানের কথাগুলো সাজিয়েছি। বাপ্পির গায়কীও অসাধারণ। আশা করি, শ্রোতারা গানটির মাঝে জীবনের দর্শন খুঁজে পাবেন।’
খন্দকার বাপ্পি তার অনুভূতি জানিয়ে বলেন, ‘ফেরদৌস ওয়াহিদ স্যারের মতো কিংবদন্তির সঙ্গে একই গানে কণ্ঠ দিতে পারা আমার সংগীত জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তাঁরুণ্যদীপ্ত সেই একই এনার্জি নিয়ে তিনি গানটি গেয়েছেন। গানটি শ্রোতারা পছন্দ করবেন।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ