বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শাকিবের পর সিয়ামকে নিয়ে বাজি ধরলেন শ্রীলঙ্কার আজিম হারুন
/ ১৩৭ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ বাংলাদেশি চলচ্চিত্রে বিদেশি বিনিয়োগ এখনো খুব একটা নিয়মিত দেখা যায় না। তবে সাম্প্রতিক সময়ে বড় বাজেটের দুটি ছবির সঙ্গে যুক্ত হয়ে আলোচনায় এসেছেন শ্রীলঙ্কার প্রযোজক আজিম হারুন। এর আগে তিনি যৌথভাবে বিনিয়োগ করেছিলেন বড় বাজেটের ‘বরবাদ’ সিনেমায় তিনি এবার ঈদে ‘রাক্ষস’ ছবির প্রযোজনা করেছেন। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে এই দুটি ছবিরই পরিচালক মেহেদী হাসান হৃদয়। একজন বিদেশি হিসেবে কেন তিনি বাংলাদেশি ছবি প্রযোজনায় যুক্ত হলেন? এমন প্রশ্নের জবাবে আজিম হারুন জানান, মূলত সিনেমার প্রতি ভালোবাসা থেকেই এই শিল্পে তার সম্পৃক্ততা। বাংলাদেশের চলচ্চিত্রে তিনি বড় সম্ভাবনা দেখেছেন।
তার মতে, এ দেশে অনেক প্রতিভাবান নির্মাতা ও শিল্পী আছেন। সঠিক দৃষ্টি, পরিকল্পনা এবং নতুন ধরনের সিনেমা নির্মাণের উদ্যোগ থাকলে এই শিল্প আরও এক ধাপ এগিয়ে যেতে পারে। দর্শকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সংযোগ তৈরি করাও জরুরি বলে মনে করেন তিনি। এ দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে তিনি বেশ আশাবাদী। আজিম জানান, সামনে আরও ভালো এবং গল্পনির্ভর চলচ্চিত্র নির্মাণ করতে চান। শুধু অ্যাকশনধর্মী ছবি নয়, বিভিন্ন ঘরানার সিনেমা তৈরির পরিকল্পনা রয়েছে তার। একই সঙ্গে বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার লক্ষ্যও রয়েছে। আজিম হারুন মনে করেন, তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র যেভাবে বিভিন্ন দেশে ডাবিং হয়ে নতুন নতুন বাজার তৈরি করেছে, বাংলাদেশি চলচ্চিত্রও সেভাবে আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছাতে পারে। এজন্য প্রয়োজন মানসম্মত কনটেন্ট তৈরি করা। তার ভাষায়, দর্শকদের জন্য ভালো মানের সিনেমা তৈরি করতে পারলেই তারা সেটিকে গ্রহণ করবে এবং ভালোবাসবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ