বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মজা দেখতেই খার্কে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
/ ৩৯ দেখা হয়েছে
বার : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:২৩ অপরাহ্ন

এনএনবি : ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে আবারও হামলা করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার দাবি, আগের হামলাতেই দ্বীপটির বড় অংশ ধ্বংস হয়ে গেছে। তারপরও সেখানে যুক্তরাষ্ট্র আরও হামলা করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র আবারও খার্ক দ্বীপে হামলা চালাতে পারে। তার কথায়, “আমরা হয়ত নিছক মজা করেই আরও কয়েকবার সেখানে আঘাত হানতে পারি।” ট্রাম্প এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র কেবল খার্কের সামরিক স্থাপনাগুলোকে হামলার নিশানা করছে। তবে এবার তিনি যে মন্তব্য করেছেন, তা আরেক ধাপ বাড়তি পদক্ষেপ। মধ্যপ্রাচ্য সংঘাতের ১৫তম দিনে এসে ইরানের জ্বালানি খাতের ‘হৃদপি-’ খার্ক দ্বীপে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র। মাত্র ২০ বর্গকিলোমিটার আয়তনের এই ক্ষুদ্র দ্বীপটি ইরানের মোট তেল রপ্তানির ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। গত শুক্রবার সেখানে যুক্তরাষ্ট্রের হামলা পুরো অঞ্চলকে এক চরম উত্তেজনার মধ্যে ঠেলে দিয়েছে। ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্যবস্তুকে “সম্পূর্ণ ধ্বংস” করে দিয়েছে। তবে ইচ্ছাকৃতভাবেই সেখানে থাকা তেল পরিকাঠামোকে অক্ষত রাখা হয়েছে।
ইরান হরমুজ প্রণালি বন্ধ করে রাখলে খার্কে তেল পরিকাঠামো পরবর্তী হামলার নিশানা হতে পারে বলে তিনি হুঁশিয়ার করে দেন। এনবিসি-কে দেওয়া একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান যুদ্ধ থামাতে একটি চুক্তি করতে আগ্রহী বলেই মনে হচ্ছে। তবে সেই প্রস্তাবিত চুক্তির শর্ত এখনও যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। তার কথায়, “ইরান চুক্তি করতে চাইলেও শর্তগুলো এখনও ঠিকঠাক নয়।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ