বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বাংলাদেশের আগুনে বোলিংয়ে পুড়ছে পাকিস্তান
/ ৮২ দেখা হয়েছে
বার : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ লক্ষ্য ৫০ ওভারে ২৯১ রান। ওভারপ্রতি ছয়ের চেয়েও কম। সিরিজ জিততে যেখানে ঠাণ্ডা মাথায় খেলা দরকার, পাকিস্তান সেখানে চড়াও হয়ে খেলতে যাচ্ছে বাংলাদেশের ওপর। বেশি আক্রমণাত্মক খেলতে গিয়েই একের পর এক উইকেট হারাচ্ছে পাকিস্তান।বাংলাদেশ-পাকিস্তান প্রথম দুই ওয়ানডে হয়েছে একতরফা। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতায় থাকায় আজকের তৃতীয় ওয়ানডে হয়ে গেছে সিরিজ নির্ধারণী। ২৯১ রানের লক্ষ্যে নেমে বিপাকে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীরা ৫ ওভারে ৩ উইকেটে করেছে ৩৫ রান। অলিখিত ফাইনালে পাকিস্তানকে ২৯১ রানের লক্ষ্য দিল বাংলাদেশঅলিখিত ফাইনালে পাকিস্তানকে ২৯১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ প্রথম তিন ওভারেই একটি করে উইকেট হারিয়েছে পাকিস্তান। প্রথম ওভারের পঞ্চম বলে তাসকিন আহমেদের হঠাৎ লাফিয়ে ওঠা বলে কিছু বুঝে ওঠার আগেই খোঁচা দিয়েছেন সাহিবজাদা ফারহান। উইকেটরক্ষক লিটন দাস সহজেই সেটা তালুবন্দী করেছেন। ঠিক তার পরের ওভারে আরেক ওপেনার মাজ সাদাকাতকে ফেরান নাহিদ রানা। শর্ট বলে তুলে মারতে গেলে টাইমিংয়ে গড়বড় হওয়া বল ক্যাচ ধরেছেন লিটন। ফারহান, সাদাকাত দুজনেই ৬ রান করেছেন। যেখানে সাদাকাত আউট হওয়ার আগেই একটা ছক্কা মেরেছিলেন রানার ওভারে। তাসকিন-রানা-তাসকিন—এভাবেই আজ পাকিস্তানের উইকেট নিচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। তৃতীয় ওভারের পঞ্চম বলে মোহাম্মদ রিজওয়ানকে (৪) অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন তাসকিন। দ্রুত ৩ উইকেট হারিয়ে ২.৫ ওভারে ৩ উইকেটে ১৭ রানে পরিণত হয় পাকিস্তান। চাপে পড়ার পর সফরকারীদের টেনে তোলার দায়িত্ব এখন গাজী ঘোরি ও আবদুল সামাদের কাঁধে। যাঁদের মধ্যে ঘোরির আজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। তিনি ও সামাদ ১২ ও ৯ রানে ব্যাটিং করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ