কাগজ প্রতিবেদক ॥ ১৪ মার্চ’ ২০২৬॥ কুষ্টিয়ায় এসএসসি ব্যাচ ৮৬’র উদ্যোগে মিলনমেলাসহ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার শহরের পাঁচ রাস্তার মোড়স্থ তাজ ইন হোটেল এন্ড পার্টি সেন্টারে বিকেলে ইফতার পূর্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তৈমুর বিন হাদীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার বশির উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আকবর, অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, সাংবাদিক হাসান আলী, সাংবাদিক এম এ জিহাদ,শেহাব উদ্দিন আহমেদ, আলমগীর হোসেন মাস্টার, ফরহাদ হোসেন, শাহাবুদ্দিন মিলনসহ পেশাগত জীবনে সমাজের নানা সেক্টরে কর্মরত ৭৫ জন সতীর্থ সহপাঠীরা সমবেত হয়ে পরষ্পর নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক পিরিচিতি ব্যক্ত করেন সহপাঠী বন্ধুদের মধ্যে। সেখানে কুষ্টিয়া এসএসসি ব্যাচ- ৮৬ আগামীতে আরও বিস্তৃত পরিসরে গেট টুগেদারের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।


