বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরান আরও অস্ত্র বানাতে অপারগ, নতুন নেতা আত্মগোপনে আছেন : হেগসেথ
/ ৫৫ দেখা হয়েছে
বার : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

এনএনবি : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা নাটকীয়ভাবে কমিয়ে দেওয়া হয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্রের মজুত ৯০ শতাংশ কমেছে এবং একমুখী আক্রমণাত্মক ড্রোন হামলাও বৃহস্পতিবার ৯৫ শতাংশ কমেছে উল্লেখ করে তিনি বলেন, “ইরানের এখন আর কোনও অস্ত্র উৎপাদনের ক্ষমতা নেই।”
যুদ্ধে ইরানের সামরিক বাহিনীকে ‘ধ্বংস’ করা হচ্ছে বলে মন্তব্য করেন হেগসেথ। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে ইরান যুদ্ধের সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে হেগসেথ এসব কথা বলেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনিকে নিয়েও কথা বলেছেন তিনি। হেগসেথ বলেন, ইরানের এই নতুন নেতা আহত এবং সম্ভবত তার দেহ বিকৃত হয়ে গেছে। মুজতাবা আত্মগোপনে আছেন বলেও হেগসেথ দাবি করেন। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টিভিতে মুজতাবা খামেনির প্রথম লিখিত বিবৃতি আসার কথা উল্লেখ করে হেগসেথ প্রশ্ন তোলেন, “মুজতাবার কোনও ভিডিও ফুটেজ কিংবা অডিও কেন আসেনি? “আমি মনে করি, উত্তরটা আপনারা জানেন। মুজতাবা ভীত, তিনি আহত, তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তার নেতা হওয়ার বৈধতায় ঘাটতি আছে।” ওদিকে, ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করার প্রসঙ্গে হেগসেথ আরও বলেন, “এমন ধ্বংসযজ্ঞ বিশ্ব আগে কখনও দেখেনি।” ইরানের কোনও বিমান বাহিনী, আকাশ প্রতিরক্ষা কিংবা নৌবাহিনী নেই দাবি করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাদের ক্ষেপণাস্ত্র লাঞ্চারগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, “তবে ইরানের যে কেবল কার্যকর কোনও বিমান বাহিনী নেই বা গোটা নৌবাহিনী পারস্য উপসাগরে তলানিতে আছে কিংবা প্রতিদিনই তাদের ক্ষেপণাস্ত্রের শক্তি কমছে তাই নয়, এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, তাদের আরও অস্ত্র তৈরির সক্ষমতাও নেই।” ইরানের সব প্রতিরক্ষা কোম্পানিগুলো অচিরেই ‘ধ্বংস করে দেওয়া হবে’ বলেও জানান হেগসেথ। তিনি হুমকি দিয়ে বলেন, ইরানে শুক্রবার রাতেই সর্বোচ্চ সংখ্যক হামলা চালানো হবে। এ দিনটিও হবে ইরান এবং তেহরানের আকাশে যুক্তরাষ্ট্রের চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন।
যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে বলে হেগসেথ উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ