বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শাকিব খানের নতুন সিনেমায় নায়িকা সাবিলা নূর
/ ১০৬ দেখা হয়েছে
বার : শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:২৮ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। বড়পর্দায় তার সঙ্গে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন সাবিলা নূর। নতুন সিনেমা ‘রকস্টার’-এ এই অভিনেত্রীর নায়িকা হিসেবে চূড়ান্ত হওয়ার খবর মিলেছে। এটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের সীমাবদ্ধতার কারণে ঝুঁকি নেওয়া হয়নি। শেষ মুহূর্তে গত বুধবার সাবিলাকেই চূড়ান্ত করা হয়। এর আগে শাকিব খানের সঙ্গে ‘তা-ব’ সিনেমায় অভিনয় করেছেন সাবিলা নূর। এবার ‘রকস্টার’-এ দ্বিতীয়বার জুটি হচ্ছেন তারা।
জানা গেছে, সিনেমাটি হবে সম্পূর্ণ রোমান্টিক মিউজিক্যাল ঘরানার। অ্যাকশন থাকবে না বললেই চলে। শুটিং শুরু হবে আগামী ২২ মার্চ মালয়েশিয়ায়, চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং অনুষ্ঠিত হবে। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেকেই অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে ‘রকস্টার’ মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ