বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
/ ১২৩ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় শুক্রবার পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিভিন্ন প্রকার ট্যাবলেট, চকলেট বাজি, পাতার বিড়ি ও জিরা। পশ্চিম ধর্মদাহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার পশ্চিম ধর্মদাহ মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ ও ২,৭০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৮,৪৬,০০০/- (আট লক্ষ ছেচল্লিশ হাজার) টাকা, আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩,০১,৪০০/- (তিন লক্ষ এক হাজার চারশত) টাকা। তেঁতুলবাড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার খাসমহল নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬০ পিস ভারতীয় চকলেট বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬,৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা। অপরদিকে কাজিপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বর্ডার পাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্যের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১২,০৩,৯০০/- (বার লক্ষ তিন হাজার নয়শত) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ