বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শিলাবৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ
/ ৮৭ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে খুবই বাজে। দলীয় ১৫ রানে ৩ ব্যাটারকে হারায় স্বাগতিকেরা। পাকিস্তানের বোলারদের দাপটের পর মিরপুরে রাজত্ব করছে বৃষ্টি। ক্রিকেটের চিরশত্রুর কারণে আপাতত খেলা বন্ধ আছে। বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই কাভার দিয়ে উইকেট ঢেকে দেওয়া হয়; তড়িঘড়ি করে দুই দলের খেলোয়াড়েরা মাঠ ত্যাগ করেন। খেলা বন্ধ হওয়ার আগে ৬.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৭ রান। লিটন দাস ১৩ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গী তাওহীদ হৃদয় ৩ বল খেললেও এখনো রানের খাতা খুলতে পারেননি। এই রিপোর্ট খেলার সময় মিরপুরে বৃষ্টির আরও বেড়েছে। সঙ্গে শিলও পড়ছে। কখন খেলা শুরু হয় সেই অপেক্ষায় দুই দল। বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা। এই সময়ের মধ্যে খেলা শুরু না হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ। এর আগে মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে দলীয় ১৩ রানে তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির একটি ডেলিভারি সজোরে হাঁকালেও বাউন্ডারি লাইনে ধরা পড়েন এই ওপেনার। প্রথম ওয়ানডেতে ৪২ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলা এই ব্যাটার আজ ফেরেন মাত্র ১ রান করেই। তামিমের দেখানো পথে হেঁটে সাজঘরে ফেরেন সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে আবদুল সামাদের হাতে ধরা পড়ার আগে ১২ বলে সমান রান করেন সাইফ। রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের টেস্ট দলপতি। ২ বল খেলা এই টপঅর্ডার শাহিনের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে বিদায় নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ