বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দুই দিনে সোনার দাম কমল ভরিতে ৫,৪৮২ টাকা
/ ৭২ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:৩২ অপরাহ্ন

এনএনবি : টানা দুই দিন সোনার দাম কমল। শুক্রবার সকালে কমেছে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গত বৃহস্পতিবার দাম কমেছিল ৩ হাজার ৩২৪ টাকা। তার মানে দুই দিনে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি শুক্রবার সকালে সোনার দাম সমন্বয় করে সংবাদ বিজ্ঞপ্তি দেয়। এতে বলা হয়, তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। এ জন্য সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী শুক্রবার ২২ ক্যারেটে এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটে ভরিতে ২ লাখ ৫২ হাজার ৯৪৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
বৃহস্পতিবার রাত পর্যন্ত সোনার দাম ছিল ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বিক্রি হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকায়। তার মানে শুক্রবার ২২ ক্যারেটে ২ হাজার ১৫৮ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৮০৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। সোনার দাম কমলেও রুপার দাম একই রয়েছে। গতকাল ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছিল ৬ হাজার ৩৫৭ টাকা। আজও একই দামে রুপা কিনতে হবে। তবে গতকাল বৃহস্পতিবার রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমেছিল। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আগে সোনার দাম বাড়ছিল। তবে যুদ্ধ শুরু হওয়ার পর তাতে ছেদ পড়েছে। তবে বাজারের উত্থান-পতন এখনো অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ