বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও করায় দুবাইয়ে ব্রিটিশ পর্যটক অভিযুক্ত
/ ৫২ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:২১ অপরাহ্ন

এএনবি : সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের ওপর দিয়ে উড়ে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের ভিডিও ধারণ করার অভিযোগে এক ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে। আরব আমিরাতে বিদেশিদের আইনি সহায়তা প্রদানকারী সংস্থা ‘ডিটেইনড ইন দুবাই’ জানিয়েছে, দেশটিতে জননিরাপত্তা বিঘিœত করতে পারে এমন কিছু প্রকাশ বা প্রচার নিষিদ্ধ আইনের আওতায় ওই ব্রিটিশ পর্যটককে আটক করা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয় ওই পর্যটকের পরিবারকে সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ‘ডিটেইনড ইন দুবাই’-এর প্রধান নির্বাহী রাধা স্টার্লিং জানান, লন্ডনের ওই ব্যক্তির ফোনের ফরেনসিক তল্লাশিতে দুবাইয়ে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও পাওয়ায় তাকেসহ আরও ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি-কে স্টার্লিং বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ‘অত্যন্ত অস্পষ্ট’। তিনি বলেন, “আমি চার্জশিটটি পর্যালোচনা করেছি, এটি পড়ে বোঝার উপায় নেই যে তারা আসলে কী ভুল করেছে। “আমরা দেখছি আমিরাতের সাইবার অপরাধ আইনের আওতায় ক্রমেই বেশি সংখ্যক মানুষকে অভিযুক্ত করা হচ্ছে।” স্টার্লিং আরও বলেন, আমিরাত কর্তৃপক্ষ মূলত পর্যটকদের কাছে দেশটি ‘নিরাপদ’, এমন একটি চিত্র বজায় রাখতে চায়। তাই ক্ষেপণাস্ত্র হামলার মতো ঘটনার ভিডিও প্রচার করলে তা অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতে সরকারের সমালোচনা করা অবৈধ এবং দেশটি তাদের পরিমন্ডলের বাইরে তথ্যপ্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত একাধিক আইনের মাধ্যমে মানুষের মতপ্রকাশের স্বাধীনতার অধিকারকে অপরাধ হিসেবে গণ্য করছে এবং সরকারের সমালোচকদের শাস্তি দিচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ