বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

প্রথম পোস্টারেই নজর কাড়লো ঈদের সিনেমা ‘রাক্ষস’
/ ৯১ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:১৭ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ ঈদের বড় সিনেমা তালিকায় জায়গা করে নেওয়া ‘রাক্ষস’ ছবির প্রথম পোস্টার প্রকাশিত হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে সিয়াম আহমেদকে এক চেয়ারে বসে, ঠোঁটে সিগারেট এবং হাতে রক্তমাখা চাপাতি ধরে, চারপাশে ছড়িয়ে থাকা মৃতদেহের ওপর গোলাপের বৃষ্টি পড়ছে। লাল রঙের টাইটেল লোগোতে লেখা রয়েছে ছবির নাম ‘রাক্ষস’। পোস্টারটি বৃহস্পতিবার প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি, পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিয়ামের বিপরীতে রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি।
প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, “রাক্ষস’ একটি পাগলাটে প্রেমের গল্প, যা ফ্যামিলি ড্রামার সঙ্গে যুক্ত। অনেক দিন ধরে পর্দায় এমন ক্রেজি লাভ স্টোরি দেখা যায়নি। আমরা বিশ্বাস করি, ছবিটি এবারের ঈদে দর্শকের প্রিয় হয়ে উঠবে।’ আগের ‘বরবাদ’ সিনেমার তুলনায় ‘রাক্ষস’-এ তিনগুণ বেশি ভায়োলেন্স থাকবে বলে জানান সুমি। তিনি আরও বলেন, যারা একবার ছবিটি দেখবে, তারা বারবার দেখতে চাইবে। ছবির আইটেম গানে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক, যিনি ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। এছাড়া তিনি সালমান খানের ‘বিগ বস’ শোতেও অংশ নিয়েছেন। প্রযোজক জানান, খুব শিগগিরই ছবিটি সেন্সরে জমা পড়বে এবং ঈদের আগে মুক্তির প্রস্তুতি সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ