বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মুক্তির আগেই ৫০ কোটির পথে রণবীরের ‘ধুরন্ধর ২’
/ ৫৫ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:১৩ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ বলিউড তারকা রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান এরই মধ্যে চলচ্চিত্র অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার পর্যন্ত বিদেশে সিনেমাটির অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে প্রায় ৩২৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ কোটি ৫০ লাখ রুপির সমান। উল্লেখযোগ্য বিষয় হলো, সিনেমাটির এই আয় ‘ধুরন্ধর’ র প্রথম সপ্তাহ শেষের মোট আয়ের (৩২৪ মিলিয়ন ডলার) রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ভারতে এখন পর্যন্ত প্রায় ১৬ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রি-বুকিংয়ের আয় এরই মধ্যে ৪৮ কোটি রুপি ছাড়িয়েছে। ধারণা করা হচ্ছে, আজই এই সংখ্যা ৫০ কোটি রুপির গ-ি পেরিয়ে যাবে।
ভারতের বাইরে সবচেয়ে বেশি সাড়া মিলছে যুক্তরাষ্ট্রে। সেখানে চার দিনের বর্ধিত সপ্তাহিক ছুটি সামনে রেখে অগ্রিম বুকিং প্রায় ২ দশমিক ২৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে প্রায় ৮ লাখ ডলার এসেছে শুধুমাত্র প্রিমিয়ার শো থেকে। যুক্তরাষ্ট্রে এটি বলিউডের যেকোনো সিনেমার জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় অগ্রিম বুকিং বলেই ধরা হচ্ছে। অস্ট্রেলিয়াতেও সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে। সপ্তাহ শেষে সেখানে প্রায় ৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার মূল্যের টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে কানাডাতেও ভালো সাড়া পাওয়া গেছে। দেশটির একটি বড় সিনেমা হল চেইনে বুকিংয়ের প্রথম দিনেই প্রায় ২ লাখ কানাডিয়ান ডলারের টিকিট বিক্রি হয়েছে। ফলে বাজারে মোট বিক্রি ৪ লাখ ডলারেরও বেশি হয়েছে। ইউরোপেও জমে উঠেছে প্রতিযোগিতা। জার্মানিতে সিনেমাটি এরই মধ্যে ১০ হাজারের বেশি টিকিট বিক্রি করেছে, যা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার সমান। যুক্তরাজ্যেও ভালো সাড়া মিলেছে। সেখানে বুকিং হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার পাউন্ড, যা শাহরুখ খানের ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমার সমতুল্য। বাণিজ্য বিশ্লেষকদের মতে, সিনেমাটির চূড়ান্ত অগ্রিম বুকিং সহজেই ১০০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে। অনেকের ধারণা, এই সংখ্যা ১৫০ থেকে ২০০ কোটির মধ্যেও পৌঁছাতে পারে। তবে ভারতে সপ্তাহ শেষে বুকিং শুরু হলে প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে। বর্তমান বুকিংয়ের গতি দেখে বিশ্লেষকদের ধারণা, মুক্তির পর রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ