বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
/ ৩৫ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ২:১১ অপরাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ বাংলা চলচ্চিত্র অঙ্গনের টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়ে নতুন উদ্যোগ নিয়েছেন টালিউড অভিনেতা দেব। পশ্চিমবঙ্গের প্রায় ৭০০ সিনেমা টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন তিনি। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই অভিনেতা। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দেব জানান, এ বিষয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত আবেদন করেছিলেন। সেই আবেদনের একটি ছবিও পোস্টে যুক্ত করেন তিনি। পাশাপাশি তার আবেদন গ্রহণ করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান দেব। জানা গেছে, এর আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা চলচ্চিত্র অঙ্গনের টেকনিশিয়ানদের জন্য একটি মেডিক্লেম পরিষেবা চালু ছিল। এই পরিষেবার আওতায় থাকা টেকনিশিয়ান ও তাদের পরিবারের চিকিৎসা ব্যয়ের একটি অংশ সরকার বহন করত। তবে প্রায় পাঁচ লাখ টাকার এই মেডিক্লেম সুবিধা চলতি অর্থবছর থেকে বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন টেকনিশিয়ানরা। এরপরই টেকনিশিয়ানরা দেবের কাছে অনুরোধ জানান, যাতে তাদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়ার ব্যবস্থা করা হয়। সেই অনুরোধের ভিত্তিতেই মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন দেব, যা গ্রহণ করেছেন তিনি। জানা গেছে, আগামী ১৭ মার্চ থেকে এই প্রকল্পে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। নির্ধারিত দিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন দেব। দেবের এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রযোজক রানা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেবের পোস্ট শেয়ার করে তিনি লেখেন, সাত হাজার সিনেমা টেকনিশিয়ানের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন দেব। টেকনিশিয়ানদের পাশে দাঁড়ানো এবং বাংলা সিনেমার স্বার্থে কাজ করার জন্য দেবকে ধন্যবাদ জানান তিনি। এদিকে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দেব। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘বাইক এম্বুলেন্স দাদা’, যেখানে তার সঙ্গে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। এছাড়া দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা রয়েছে ‘দেশু ৭’ সিনেমার, যেখানে তার বিপরীতে দেখা যাবে শুভশ্রী গাঙ্গুলীকে। অন্যদিকে ‘খাদান ২’ সিনেমায় কোয়েল মল্লিকের সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেতা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ