বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
/ ১৫৪ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদীর বাংলাদেশ অংশ থেকে মলেজান নেছা (৬৫) নামে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মলেজান নেছা প্রাগপুর গ্রামের মৃত এলাহী বক্সের স্ত্রী বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা নদীতে মরদেহ ভাসতে দেখে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিজিবিকে খবর দেন। খবর পেয়ে ৪৭ বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দৌলতপুর থানা পুলিশকে অবহিত করে। পরে বিজিবি ও থানা পুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে এবং মৃতের স্বজন ও স্থানীয়দের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। স্বজন ও স্থানীয়রা জানান, মলেজান নেছা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং মাঝেমধ্যেই বাড়ি থেকে হারিয়ে যেতেন। প্রায় পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। তাকে খুঁজে পেতে আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং করাসহ ব্যাপক তল্লাশি চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। বিজিবি ও দৌলতপুর থানা সূত্র জানায়, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীনতার কারণে নদীতে পড়ে গিয়ে উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে। মৃতের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কারও কোনো সন্দেহ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ