বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

যে পানি দিয়ে রোজা ভাঙেন গায়িকা সালমা
/ ৭৪ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গান নিয়েই তার ব্যস্ততা বছরের প্রায় পুরো সময়জুড়েই। দেশ-বিদেশের নানা স্টেজ শোতে নিয়মিত অংশ নেন তিনি। পাশাপাশি নতুন গানের কাজ নিয়েও থাকেন ব্যস্ত। ক্লোজআপ ওয়ান থেকে পরিচিতি পাওয়া এই শিল্পী মূলত ফোক ঘরানার গানই বেশি করে থাকেন। এই ঘরানার গান গেয়েই তিনি বাংলাদেশের দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন। আর কয়েকদিন পরই আসছে পবিত্র ঈদুল ফিতর। ইতোমধ্যেই চারদিকে ঈদের আমেজ শুরু হয়ে গেছে। তাই তারকাদের ঈদ পরিকল্পনা নিয়েও ভক্তদের আগ্রহ কম নয়। এই আনন্দঘন সময়ে নিজের রোজা ও ঈদ উদযাপনের পরিকল্পনা নিয়ে কথা বললেন সংগীতশিল্পী সালমা। সালমা জানান, তিনি রোজা ভাঙ্গেন ডাবের পানি পান করে। তিনি বলেন, ‘আমার ইফতারি ভেরি সিম্পল। আমি শুরুতে ডাবের পানি খাই। পাশাপাশি লাইট কিছু। ভাজাপোড়া খাই না। আমি একটু ওয়েট গেইন করে ছিলাম। তখন থেকে একটু কমানোর চেষ্টা করছি।’ ঈদে নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে সালমা বলেন, ‘ঈদের আগে থেকে শুরু হয়েছে পরবর্তী সাত দিনের অনুষ্ঠানের প্রস্তুতি। বেশ কয়েকটা গানে কণ্ঠ দিয়েছি। আরও কিছু গানে কণ্ঠ দেবো। তবে এখনো বলতে পারছি না কতোগুলো গান ঈদ উপলক্ষে মুক্তি পাবে।’ শৈশবের ঈদের স্মৃতিচারণ করতে গিয়ে সালমা বলেন, ‘ঈদ বরাবরই আমার কাছে স্পেশাল। ছোট বেলাটা বেশি স্পেশাল ছিলো। বড়বেলায় অনেক দায়িত্ব, অনেক কাজ। নিজের উপভোগের পার্টটা কম।’ ঈদ সালামি নিয়ে তিনি বলেন, ‘আমার ঈদে সালামি নিয়ে অনেক স্মৃতি আছে। চাঁদ রাত থেকে পুরো গ্রামজুড়ে একটা টিম হতো। কার কতো সালামি উঠবে সে নিয়ে পরিকল্পনা। ওইদিন গ্রামের দাদা, কাকা, মামাদের সালাম করে বলতাম সালামি দেন। এইটা একটা প্রতিযোগিতা ছিল; এখনো মনে পরলে ভালো লাগে।’ সর্বশেষ সালমার গাওয়া ‘দিল দিওয়ানা’, ‘বরবাদ’, ‘মায়ার জাদু করলা এই মনে’, ‘মনের গহীনে’, ‘বন্ধু কী মন্ত্রণা জানে রে’, ‘সানাই’, ‘জাদুরে মধুরে’, ‘এমন ভালোবাসা চাই না’সহ আরও বেশকিছু গান শ্রোতা মনে ছাপ ফেলেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ