বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বড়পর্দায় কি দেখা যাবে সালমান ও সামান্থার রসায়ন?
/ ৩২ দেখা হয়েছে
বার : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥ বলিউডের ‘ভাইজান’ সালমান খান এবং দক্ষিণী ‘সেনসেশন’ সামান্থা রুথ প্রভু-এই দুই তারকাকে কি একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে? বর্তমানে বলিউডের অলিতে-গলিতে এই গুঞ্জনই সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, পরিচালক জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণ ডি.কে.- এর আসন্ন সুপারহিরো কমেডি প্রজেক্টে সালমান ও সামান্থার নাম ভাবা হচ্ছে। এটি হবে শুধুই অ্যাকশন সিনেমা নয়, বরং সুপারহিরো উপাদান এবং হাস্যরসের এক অনন্য মিশেল।
সিনেমায় সালমানকে দেখা যাবে এক ক্লান্ত সুপারহিরোর ভূমিকায়, যিনি দীর্ঘদিন ধরে পৃথিবীকে রক্ষা করার পর অবসর নিতে চান। কিন্তু পরিস্থিতি তাকে শান্তিতে থাকতে দেয় না। নানা ঘটনার জেরে বারবার তাকে আবারও অ্যাকশনে ফিরতে হয় এবং শেষ পর্যন্ত এক বিশাল সংঘাতের মুখোমুখি হতে হয়। নির্মাতারা জানিয়েছেন, এটি হবে ‘হাই-কনসেপ্ট’ সুপারহিরো কমেডি। গল্পে থাকবে অ্যাকশন, হাস্যরস এবং বিনোদনের সমন্বয়। সূত্রের খবর, চলতি বছরের এপ্রিল মাসে সলমনকে আনুষ্ঠানিকভাবে সিনেমার চিত্রনাট্য শোনানো হবে। চিত্রনাট্যের প্রাথমিক ধারণা শুনে দুই পক্ষই আগ্রহ দেখিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। সালমান খান বর্তমানে নিজের অন্যান্য সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকলেও, রাজ ও ডিকে-র এই নতুন আইডিয়া তাকে বেশ আকৃষ্ট করেছে।
ভক্তরা অপেক্ষা করছেন যে, সালমান ও সামান্থার এই রসায়ন বড়পর্দায় কতটা জাদু তৈরি করতে পারবে। সব পরিকল্পনা ঠিকঠাক এগোলে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এবং সিনেমার শুটিং শুরু হতে পারে এই নভেম্বর থেকেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ