মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকা- বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মিরপুরের আয়োজনে দিবসটি পালিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, উপজেলা প্রকৌশলী জহির মেহেদী হাসান, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, পরিসংখ্যান অফিসার ইশরাক হোসেন, ফায়ার সার্ভিস ষ্টেশনের অফিসার ইনচার্জ নাসিম রেজা, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরিফুল হক, উপ-সহকারী পাট কর্মকর্তা রাশেদ আহমেদ, জাইকা কর্মকর্তা উত্তম কুমার এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান। আলোচনা শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকা- মোকাবেলায় করণীয় বিষয়ে একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগকালীন সময় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা ও সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।


