বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে রোজাদারদের জন্য বিসিবির বিশেষ ব্যবস্থা
/ ৫৬ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ হবে রমজানের সময়ই। মিরপুর শেরেবাংলায় প্রথম ইনিংস শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই ইফতার করে রোজা ভাঙবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদারদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল মিরপুরে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে মিরপুরে ১৩ ও ১৫ মার্চ হবে। শুরু হবে একই সময়ে। রমজানের সময় বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ায় পানীয় কোম্পানি পুষ্টি দর্শকদের বিনামূল্যে পানি সরবরাহ করবে বলে বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। যাঁরা রোজা রাখছেন, তারা গ্যালারির নির্ধারিত স্টল থেকে পুষ্টির বিনামূল্যের পানি সংগ্রহ করতে পারবেন। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে দলটি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ৯ নম্বরে থাকতে হবে। মিরপুরে আগামীকাল পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার প্রথম পর্ব। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের অক্টোবরে মিরপুরে। পাকিস্তানও শেষবারের মত ওয়ানডে নিজেদের মাঠেই খেলেছে। গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল পাকিস্তান। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলেছে সুপার এইট পর্যন্ত। তবে নানা কারণে বাংলাদেশের এই বিশ্বকাপে খেলা হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ