বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
এক জীবনীচিত্র থেকে বাদ আমির নেপথ্যে কি আন্দোলনে নিরবতা
/ ২ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  ‘থ্রি ইডিয়ট্স’ ছবির ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি শিক্ষাবিদ ও বিজ্ঞানী সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত। বছরের পর বছর এমনই জানতেন দর্শক। যদিও সোনমের অনশন ধর্মঘট শুরুর পর আমির খান সম্প্রতি জানিয়েছেন, ‘থ্রি ইডিয়ট্স’ নিয়ে তথ্যটি সঠিক নয়। এমনকি, তিনি ছবিটি করার সময় সোনমকে চিনতেনও না। সেই থেকে কটাক্ষের শিকার আমির। এমনকি সোনমের অনশন নিয়ে সরব না হওয়ায় সমালোচিত হচ্ছেন তিনি। তার কাজের ক্ষেত্রেও গিয়ে লাগলো সেই আঁচ।
শিল্পপতি অশ্নীর গ্রোভারকে নিয়ে তৈরি হচ্ছে ছবি। ‘শার্ক ট্যাঙ্ক’ নামের এক অনুষ্ঠান থেকে তিনি জনপ্রিয়তা পান। তার পরে একাধিক রিয়্যালিটি শোয়ে তার উপস্থিতি দেখা গেছে। ‘বিগ বস্’-এর মঞ্চে সালমান খানের মুখোমুখি হয়ে এক বিতর্কে জড়ান তিনি। তাকে নিয়ে ছবি করছেন শ্রদ্ধা কাপুরের আলোচিত প্রেমিক রাহুল মোদি। অশ্নীরের চরিত্রে অভিনয়ের কথা ছিল আমির খানের। শোনা যাচ্ছে, হঠাৎই আমিরকে বাদ দেওয়া হয়েছে ছবি থেকে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আমির অশ্নীরের বায়োপিকের চিত্রনাট্য পড়েছেন এবং পছন্দও হয়েছে তার। এমনকি ছবিটি করতে রাজিও হয়েছিলেন তিনি। শুটিং শুরুর পূর্ববর্তী কাজও অনেকটা এগিয়েছে। আমির ওই শিল্পপতির জীবন নিয়ে আগ্রহী। সেকারণে অশ্নীরের এই জীবনীচিত্রে কাজ করতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু রাহুলের সঙ্গে তার ‘সৃজনশীল মতপার্থক্য’ হওয়ায় নাকি সেই কাজ থেকে নিজেকে সরিয়ে নেন। তবে আমির নিজে সরে গেছেন, নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই মুহূর্তে রাহুল ও শ্রদ্ধা এই ছবির জন্য কম বয়সী কাউকে খুঁজছেন। ‘ভারতপে’ সংস্থার সত্বাধিকারী অশ্নীর বিভিন্ন মহলের আলোচিত ব্যক্তিত্ব। ‘শার্ক ট্যাঙ্ক’ অনুষ্ঠানে কড়া স্বভাবের জন্য পরিচিত ছিলেন তিনি। অংশগ্রহণকারীদের প্রায়ই বকুনি দিতেন। ২০২২-এ আত্মজীবনী লিখেছিলেন অশ্নীর, ‘দোগলাপন: দ্য হার্ড ট্রুথ অ্যাবাউট লাইফ অ্যান্ড স্টার্টআপ্স’ নামে। সেই বই নিয়েও বিস্তর আলোচনা হয়েছিল। তাই অশ্নীরের জীবন নিয়ে ছবি তৈরি হলে সেটিও সাড়া ফেলবে বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ