বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে
/ ৫১ দেখা হয়েছে
বার : শনিবার, ৯ মে, ২০২৬, ১:৩৬ অপরাহ্ন

এনএনবি : যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে হেরে বড় ধরনের ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার পার্টি। ওদিকে, ভাল ফল করে এগিয়ে আছে নাইজেল ফারাজের জনবাদী ডানপন্থি দল রিফর্ম ইউকে। নির্বাচনের এই ফলে মাত্র দুবছর আগে বিপুল ভোট নিয়ে ক্ষমতায় আসা কিয়ার স্টারমারের প্রতি ভোটারদের ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে এবং তার ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকার নির্বাচনে ইংল্যান্ডের প্রায় ১৩৬টি স্থানীয় কাউন্সিলে, স্কটল্যান্ড ওয়েলশ এবং লন্ডনেরও কিছু অংশে ভোটগ্রহণ হয়েছে। শুক্রবার নির্বাচনের ফল আসতে শুরু করে। প্রাথমিক ফলেই দেখা যায়, লেবার পার্টি মধ্য ও উত্তর ইংল্যান্ডে তাদের ঐতিহ্যবাহী ঘাঁটিগুলোসহ লন্ডনেরও বেশ কিছু এলাকার ভোটে শত শত কাউন্সিল আসন খুইয়েছে। অন্যদিকে, রিফর্ম ইউকে পার্টি ইংল্যান্ডে জিতে নিয়েছে ৩০০’রও বেশি কাউন্সিল আসন। স্কটল্যান্ড এবং ওয়েলশেও তারা ভাল ফল করছে। ভোটের এই চিত্র লেবার পার্টির জন্য শোচনীয়। কিছু লেবার আইনপ্রণেতা বলছেন, স্কটল্যান্ডে দল খারাপ করলে, ওয়েলশে ক্ষমতা হারালে এবং ইংল্যান্ডে ২৫০০ কাউন্সিল আসনের বেশিরভাগই ধরে রাখতে ব্যর্থ হলে স্টারমার বারবার পদত্যাগের চাপে পড়বেন কিংবা অন্তত তার বিদায় হওয়ার সময়সীমা নির্ধারণের দাবির মুখে পড়বন।
তবে স্টারমারের সমর্থকরা অবশ্য তাকে সমর্থন দিয়ে বলেছেন, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় এখন নয়। তিনি এখনও মোড় পরিবর্তন করতে পারবেন। তবে স্থানীয় নির্বাচনের প্রাথমিক ফলের চিত্র থেকে এই আভাসই পাওয়া যাচ্ছে যে, যুক্তরাজ্য ঐতিহ্যবাহী দ্বিদলীয় ব্যবস্থা থেকে সরে গিয়ে বহুদলীয় রাজনীতির দিকে এগুচ্ছে। নাইজেল ফারাজে ব্রিটিশ রাজনীতিতে এই ঐতিহাসিক পরিবর্তনের প্রশংসা করেছেন।
একসময়কার দাপুটে লেবার এবং কনজারভেটিভ পার্টি – দুই দলই এখন রিফর্ম ইউকে’র কাছে ভোটে মার খাচ্ছে। এবারের স্থানীয় নির্বাচনটি ছিল ২০২৯ সালে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের আগে লেবারের স্টারমার সরকারের জন্য এক বড় ধরনের জনপ্রিয়তার পরীক্ষা। এই নির্বাচনে গ্রেটার মানচেস্টারের টামসাইড কাউন্সিল এলাকায় প্রায় ৫০ বছরের মধ্যে প্রথম হেরে গেছে লেবার পার্টি। সেখানকার সব আসনই জিতে নিয়েছে রিফর্ম ইউকে পার্টি। কাছাকাছি উইগানেও ২০ টি আসনের সবকটিতে লেবার হেরে গেছে রিফর্ম ইউক ‘র কাছে। আর স্যালফোর্ডে ১৬ আসনের মধ্যে মাত্র তিনটি ধরে রাখতে পেরেছে লেবার পার্টি। প্রাথমিক ফলে রিফর্ম ইউকে পার্টি ইংল্যান্ডে ৩৩৫ কাউন্সিল আসন জিতে নিতে পেরেছে। লেবার হারিয়েছে ২৪৭ আসন এবং কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২৭ আসন। ভোটের বেশিরভাগ ফল এখনও আসা বাকী। বিশেষ করে স্কটল্যান্ড এবং ওলেশ এর নির্বাচনে সব আসনের ফল এখনও ঘোষিত হয়নি। শুক্রবার দিন শেষে সেখানকার ফল ঘোষণা করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ