বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

ঈদে মুক্তি পাবে ডি এ তায়েব-মাহির ‘অফিসার’
/ ৫৮ দেখা হয়েছে
বার : বুধবার, ৬ মে, ২০২৬, ২:০৭ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  দেশের বাইরে অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে প্রবাসে থাকলেও ঈদে সিনেমার তালিকায় থাকছে তার অভিনীত নতুন ছবি ‘অফিসার’। সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন এর নায়ক ডি এ তায়েব।
জানা গেছে, আসন্ন ঈদকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন হিসেবে ‘অফিসার’ সিনেমাটি মুক্তি দেওয়া হবে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে প্রচারণা শুরু হয়েছে। অ্যাকশনধর্মী এই সিনেমায় মাহিকে নতুনভাবে দেখা যাবে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে কিছুটা দূরে রয়েছেন মাহিয়া মাহি। ব্যক্তিগত ব্যস্ততা ও দেশের বাইরে অবস্থানের কারণে তাকে নিয়মিত পাওয়া যাচ্ছে না। তবে ‘অফিসার’ সিনেমার মাধ্যমে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি।
নায়ক ডি এ তায়েব জানান, ঈদে দর্শকদের জন্য ভিন্নধর্মী একটি গল্প নিয়ে আসছে ‘অফিসার’। তিনি আশাবাদী, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে এবং প্রেক্ষাগৃহে সাড়া ফেলবে। সিনেমাটি নির্মাণ করেছেন বদিউল আলম খোকন। তিনি বলেন, সিনেমাটি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেইভাবে কাজ চলছে। এস জি প্রোডাকশন প্রযোজিত ‘অফিসার’ চলচ্চিত্রে মাহি-ডি এ তায়েব ছাড়াও অভিনয় করছেন দীপা খন্দকার, আনহা তামান্না, হাবিব খান, সুমন মাহমুদ, শরীফ সারওয়ার, মুকুল চৌধুরী প্রমুখ। এর চিত্রনাট্য লিখেছেন দেবাশীষ সরকার। চিত্রগ্রহণ করছেন আসাদুজ্জামান মজনু। রূপসজ্জায় রয়েছেন জামাল ও শামীম রেজা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ