বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

দুইবার অস্ত্রোপচারের পর কেমন আছেন তানিয়া বৃষ্টি
/ ৬৩ দেখা হয়েছে
বার : সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ গত কয়েক মাস ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অল্প সময়ের ব্যবধানে তার দুই দফা অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন। অভিনেত্রীর শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয় এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়। পোস্টে উল্লেখ করা হয়, তানিয়া বৃষ্টি বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন। একইসঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে, যাতে তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন।
চলতি বছরের শুরুতে তার ব্রেইন টিউমার শনাক্ত হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফল হয় বলে জানা গেছে।
তানিয়া বৃষ্টি ২০১২ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত কাজ করে জনপ্রিয়তা পান। ২০১৫ সালে ঘাসফুল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে তিনি একাধিক সিনেমায় অভিনয় করলেও নাটকে কাজ করেই বেশি পরিচিতি লাভ করেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া গোয়েন্দাগিরি ছিল তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। দীর্ঘ বিরতির পর রায়হান খানের পরিচালনায় ট্রাইব্যুনাল সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরার কথা ছিল এই অভিনেত্রীর। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার দিকে নজর রেখেছেন চিকিৎসক ও ভক্তরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ