বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন
সদ্যপ্রাপ্ত

নতুন পরিচয়ে আসছেন ‘ব্যাচেলর পয়েন্ট’র পলাশ
/ ৬৪ দেখা হয়েছে
বার : রবিবার, ৩ মে, ২০২৬, ২:২৬ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া জিয়াউল হক পলাশ এবার আসছেন নতুন পরিচয়ে। অভিনয়ের গ-ি ছাড়িয়ে তিনি এবার চলচ্চিত্র পরিচালনায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সম্প্রতি রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান পলাশ। তিনি বলেন, পরিচালক হিসেবে কাজ করার জন্য এরই মধ্যে দুটি গল্পের কাজ গুছিয়ে রেখেছেন। তবে সরাসরি বড় পর্দার সিনেমা নির্মাণের আগে তিনি একটি ফিকশন, একটি ওয়েব ফিল্ম এবং একটি ওয়েব সিরিজ পরিচালনার পরিকল্পনা করেছেন। এরপরই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে হাত দেবেন তিনি। পডকাস্টটি জেড আই ফয়সালের প্রযোজনায় নির্মিত হয়েছে এবং এটি ২ মে) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজেও সক্রিয় রয়েছেন জিয়াউল হক পলাশ। তার প্রতিষ্ঠিত ‘ডাকবাক্স ফাউন্ডেশন’-এর মাধ্যমে চট্টগ্রামে নির্মিত হচ্ছে একটি ব্রেস্ট ফিডিং সেন্টার ‘যতন’, যার কাজ বর্তমানে প্রায় শেষ পর্যায়ে। টানা আট বছরের অভিনয়জীবনে দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পর এবার নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন পলাশ। অভিনয়ের পাশাপাশি পরিচালনার মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরার প্রস্তুতিই নিচ্ছেন এই অভিনেতা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ